Logo

৩৩৮ ওসিকে বদলির তালিকা ইসিতে

profile picture
জনবাণী ডেস্ক
৭ ডিসেম্বর, ২০২৩, ০৫:২৯
৩৩৮ ওসিকে বদলির তালিকা ইসিতে
ছবি: সংগৃহীত

আগারগাঁও নির্বাচন কমিশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি পাঠানো হয়। ইসি সূত্রে জানা গেছে এ তথ্য।

বিজ্ঞাপন

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার জন্য সারাদেশে সব থানার ওসিদের পর্যাক্রমে বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলো নির্বাচন কমিশন (ইসি)। তার ধারাবাহিকতায় ৩৩৮ থানার ওসিকে বদলির তালিকা ইসিতে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (৬ ডিসেম্বর)  আগারগাঁও নির্বাচন কমিশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি পাঠানো হয়। ইসি সূত্রে জানা গেছে এ তথ্য।

বিজ্ঞাপন

এর আগে সোমবার (৪ ডিসেম্বর) দেশের ৮ বিভাগের ৪৭ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির প্রস্তাবে সম্মতি দেয় নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে নির্বাচন কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “ওসি বদলির চিঠি সচিব (নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম) স্যারের কাছে আছে। আমরা বিষয়টি নিয়ে বসবো। তবে এখনো চূড়ান্ত হয়নি। আমরা এটি যাচাই-বাছাই করবো।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD