Logo

১০ ডিসেম্বর বিএনপির কর্মসূচির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: ডিএমপি

profile picture
জনবাণী ডেস্ক
৭ ডিসেম্বর, ২০২৩, ০৪:৫৫
১০ ডিসেম্বর বিএনপির কর্মসূচির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: ডিএমপি
ছবি: সংগৃহীত

দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

আগামী ১০ ডিসেম্বর মানববন্ধন কর্মসূচি করবে বলে ঘোষণা দিয়েছে বিএনপি । তবে এই কর্মসূচির অনুমতির বিষয়ে এখনও কোনো  কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন। 

বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

মহিদ উদ্দিন বলেন, “বিএনপির মানববন্ধনের অনুমতির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে ডিএমপি কমিশনার ইসির সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত গ্রহণ করবেন।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “গত ১৫ নভেম্বর তফশিলের পর থেকে নির্বাচন কমিশনকে সহায়তার জন্য সকল সংস্থাগুলো কাজ করছে। সে অনুযায়ী ধাপে ধাপে আমাদের কার্যক্রম চলছে। এখন নির্বাহী বিভাগের যে কোনো সিদ্ধান্ত নির্বাচনে কোনো প্রভাব পড়বে কি না আমাদের বিবেচনায় নিতে হয়।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডিএমপিঅতিরিক্ত কমিশনার  আরও বলেন, “নির্বাচন কমিশনও সার্বিক বিষয়ে পর্যবেক্ষণ করছে, এ অবস্থায় কোথাও কিছু করতে গেলে নির্বাচন কমিশনের পর্যবেক্ষণকে আমরা স্বাগত জানাবো। নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ ডিএমপি অনুসরণ করবে।”

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD