Logo

১৩ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদেরকে সংবর্ধনা দিল ভোলা জেলা পুলিশ

profile picture
জনবাণী ডেস্ক
১৮ ডিসেম্বর, ২০২৩, ০৮:১৬
১৩ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদেরকে সংবর্ধনা দিল ভোলা জেলা পুলিশ
ছবি: সংগৃহীত

পরে পুলিশ অফিস সম্মেলন কক্ষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

ভোলা জেলা পুলিশের আয়োজনে ১৩ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়েছে।

রবিবার (১৭ ডিসেম্বর) দুপুরের দিকে পুলিশ সুপারের কার্যালয় অবস্থিত,পুলিশ  সম্মেলন কক্ষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের এ সংবর্ধনা দেয়া হয়

বিজ্ঞাপন

আগত সাবেক পুলিশ ও বীর মুক্তিযোদ্ধাদের জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী তুলে দেন পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান। 

বিজ্ঞাপন

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার  মো. মাহিদুজ্জামান।  পরে পুলিশ অফিস সম্মেলন কক্ষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। 

বিজ্ঞাপন

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. মামুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার, অফিসার ইনচার্জ ভোলা সদর মডেল থানা, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ভোলা, ডিআইও-১ জেলা বিশেষ শাখা, ইনচার্জ শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই পুলিশ লাইন্স, ভোলা সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।\

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD