Logo

ব্রাহ্মণপাড়ায় যানজট বাল্যবিবাহ ও মাদক দমনে কঠোর হওয়ার তাগিদ

profile picture
উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণপাড়া, কুমিল্লা
২৪ নভেম্বর, ২০২৬, ১৪:৫৪
ব্রাহ্মণপাড়ায় যানজট বাল্যবিবাহ ও মাদক দমনে কঠোর হওয়ার তাগিদ
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণপাড়ায় যানজট নিরসন, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ এবং অবৈধ ড্রেজার মেশিনের ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এসব অপরাধ ও অনিয়ম নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম।

সভায় উপজেলার সড়কগুলোতে যানজটের সমস্যা, বাল্যবিবাহ, অবৈধ ড্রেজার মেশিনের ব্যবহার এবং সীমান্ত এলাকায় মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। এসব সমস্যা মোকাবিলায় কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অপরাধপ্রবণতা কমাতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মতিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বিল্লাল চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহ আলম খোকন ও সাধারণ সম্পাদক মো. আমীর হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাগীব হাসান, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ব্রাহ্মণপাড়া জোনাল অফিসের এজিএম মো. সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ইউনানি) সোহেল রানা, দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভূঁইয়া এবং মালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন।

এ সময় ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. রেজাউল করিম, উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক রিমা আক্তার, গ্রাম আদালতের কো-অর্ডিনেটর মো. রমজান আলী, শশীদল ও সালদা নদী বিওপির ক্যাম্প কমান্ডারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD