Logo

বাংলাদেশ সরকারের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ: অপু বিশ্বাস

profile picture
জনবাণী ডেস্ক
২৮ ডিসেম্বর, ২০২৩, ২২:৪৩
বাংলাদেশ সরকারের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ: অপু বিশ্বাস
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী অপু বিশ্বাস।

বিজ্ঞাপন

বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী অপু বিশ্বাস। 

বুধবার (২৮ ডিসেম্বর) বিকালে নিজের ভেরিফায়েড পেজে তিনি লিখেছেন, “বাংলাদেশ সরকারের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।  কারণ আমার ওপর আস্থা রেখে আমাকে সরকারি অনুদানে একটি সিনেমা (লাল শাড়ি) নির্মাণের সুযোগ করে দিয়েছে। বন্ধনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমাকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য। পুরো টিমের প্রতি আমি কৃতজ্ঞ। দর্শকের প্রতি আন্তরিক ভালোবাসা। তারা আমার সিনেমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছে তাতে সত্যিই মুগ্ধ আমি।”

বিজ্ঞাপন

অপু বিশ্বাস বলেন, “আগামীতেও আশা রাখছি, এভাবে ছবি প্রযোজনা করব। তবে আরও ভালো গল্প নিয়ে সিনেমা নির্মাণ করব, যাতে দর্শক সেই সিনেমা দেখে আরও বেশি মুগ্ধ হয়।”

বিজ্ঞাপন

উল্লেখ্য, সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘লাল শাড়ি’। ছবিটির মাধ্যমে প্রথমবারের মতো প্রযোজকের খাতায় নাম লেখালেন অপু বিশ্বাস। ২০২১-২২ অর্থবছরে ৬৫ লাখ টাকা অনুদান পায় ছবিটি। নায়িকার প্রযোজনা সংস্থা অপু-জয় চলচ্চিত্রের ব্যানারে ছবিটি নির্মিত হয়। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

একটি তাঁতপল্লিকে ঘিরে সাজানো এই ছবিতে অপু বিশ্বাসের সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধেন চিত্রনায়ক সাইমন সাদিক। 

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD