Logo

শুভশ্রীর অন্তরঙ্গ ছবি ভাইরাল, বইছে সমালোচনার ঝড়

profile picture
জনবাণী ডেস্ক
২ জানুয়ারি, ২০২৪, ০৭:১১
শুভশ্রীর অন্তরঙ্গ ছবি ভাইরাল, বইছে সমালোচনার ঝড়
ছবি: সংগৃহীত

বাকী সবার মতো থার্টি ফাস্ট নাইটের পার্টিতে মেতে উঠেছিলেন তারাও

বিজ্ঞাপন

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী। সংসার সন্তান নিয়ে বেশ ভালোই চলছে তাদের সময়। তবে প্রায়ই বিভিন্ন কারণে এ জুটি সমালোচিত হন। বছর শেষে রাজের সাথে এক ঘনিষ্ঠ ছবি পোস্ট করতেই শুভশ্রীকে নিয়ে বইছে সমালোচনার ঝড়।

বাকী সবার মতো থার্টি ফাস্ট নাইটের পার্টিতে মেতে উঠেছিলেন তারাও। সেখানে রাজের সাথে লিপলক অর্থাৎ ঠোঁট-চুমুর এক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শুভশ্রী। আর এরপরই শুরু হয়েছে নেটিজেনদের তীব্র সমালোচনা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদের মধ্যে একজন লিখেছেন, সারাক্ষণ ধরে প্রমাণ দিতে চায় যে ওরা হ্যাপি কাপল। এসব ছবি ওঠা ও পোস্ট করা বাস্তবে অসুখীদের কাজেরই ট্রেন্ড। অন্য একজন লিখেছেন, এভাবে শো-অফের তো দরকার ছিল না। চুমু খেতেই পারেন, সবার সামনে এভাবে চুমু দেওয়ার কী দরকার?

ইতোপূর্বেও চুম্বনের ছবি দিয়ে ট্রলিংয়ের স্বীকার হয়েছেন এ অভিনেত্রী। কটাক্ষ যে সেলিব্রেটিদের জীবনের নিত্যদিনের সাথী। আর এই কটাক্ষকে কবেই বা পাত্তা দিয়েছেন এ জুটি?

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত নভেম্বরের শেষ দিনে মা হয়েছেন শুভশ্রী। ঘরে এসেছে দ্বিতীয় সন্তান মেয়ে ইয়ালিনি। মা হওয়ার কিছুদিন পরেই বিদেশ ভ্রমণ করে এসেছেন দুজনে। এরা বাঁচেন নিজের শর্তে। তাই এসব ট্রল নিয়েও খুব একটা বিচলিত নন তারা।

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD