Logo

ভোট দিতে পারছেন না জি এম কাদের

profile picture
জনবাণী ডেস্ক
৭ জানুয়ারি, ২০২৪, ০৪:০৬
ভোট দিতে পারছেন না জি এম কাদের
ছবি: সংগৃহীত

পার্টির প্রার্থী হিসেবে জি এম কাদের রংপুর-৩ (সদর) আসন থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিজ্ঞাপন

রাতে পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু। তবে নিজের ভোট দিতে পারবেন না জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। 

তিনি ঢাকার ভোটার হওয়া নির্বাচনের দিন রংপুরে অবস্থান করায় ভোট দিতে পারবেন না বলে জানিয়েছেন জাপা চেয়ারম্যানের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি জানান, “পার্টির প্রার্থী হিসেবে জি এম কাদের রংপুর-৩ (সদর) আসন থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের দিন তিনি নিজ আসনে ভোটের পরিস্থিতি ঘুরে দেখবেন এবং রংপুর থেকেই সারাদেশের ভোট পর্যবেক্ষণ করবেন। তবে তিনি নিজের ভোট দিতে পারবেন না। কারণ তিনি রংপুরের নন, ঢাকার ভোটার।”

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD