Logo

ভোটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে জয়ী করতে পারব: তমা মির্জা

profile picture
জনবাণী ডেস্ক
৮ জানুয়ারি, ২০২৪, ০৩:৪৭
ভোটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে জয়ী করতে পারব: তমা মির্জা
ছবি: সংগৃহীত

আর এই তালিকায় রয়েছেন দেশের শোবিজ তারকারাও

বিজ্ঞাপন

রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটারদের মধ্যে কাজ করছে অনেক উদ্দীপনা। আর এই তালিকায় রয়েছেন দেশের শোবিজ তারকারাও।

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণের কার্যক্রম হবে— এমন প্রত্যাশা তাদের। তাদের অনেকেই মুখিয়ে আছেন পছন্দের প্রর্থীদের ভোট দেওয়ার জন্য। নায়িকা তমা মির্জাও সেই তালিকায় আছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিনেত্রী তমা মির্জা বাগেরহাটের মেয়ে হলেও তিনি ঢাকার ভোটার। তিনি বলেন, আমি ঢাকার বাড্ডা এলাকার ভোটার। এটি ঢাকা-১১ আসন। এখানে ভোটের উৎসব দেখা যাচ্ছে। তবে জানি না শেষ পর্যন্ত কি হয়। ভোটের মাধ্যমেই পছন্দের প্রার্থীকে জয়ী করতে পারব, ইনশাল্লাহ।

অভিনেত্রী আরও বলেন, এবারের নির্বাচন আমার কাছে উৎসবের আমেজ মনে হচ্ছে। কোথাও কোনো প্রকার বাধা নেই। স্বাভাবিক জীবন-যাপনে চলছে সব মানুষ। এবং পরিবেশটাও ভালো লাগছে।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD