Logo

জনগণের আস্থার প্রতিদান দেব: ফেরদৌস

profile picture
জনবাণী ডেস্ক
১১ জানুয়ারি, ২০২৪, ০১:৪৭
জনগণের আস্থার প্রতিদান দেব: ফেরদৌস
ছবি: সংগৃহীত

শপথ গ্রহণ শেষে ফেরদৌস বলেন, “জনগণ আমার ওপর আস্থা রেখেছেন। আমি তাদের আস্থার প্রতিদান দেব। কোনো কাজ বিঘ্নিত না হয় সে চেষ্টাই করে যাব।”

বিজ্ঞাপন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ নিয়েছেন নব নির্বাচিত সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।

বুধবার (১০ জানুয়ারি) সকালে সংসদ ভবনে তিনি শপথ নেন। 

বিজ্ঞাপন

শপথ গ্রহণ শেষে ফেরদৌস বলেন, “জনগণ আমার ওপর আস্থা রেখেছেন। আমি তাদের আস্থার প্রতিদান দেব। কোনো কাজ বিঘ্নিত না হয় সে চেষ্টাই করে যাব।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “আমি যেন সততার সঙ্গে দেশের প্রতি, জনগণের প্রতি বিশেষ করে আমার ঢাকা-১০ আসনের সম্মানিত নাগরিকদের জন্য অর্পিত দায়িত্ব পালন করতে পারি।”

বিজ্ঞাপন

এছাড়া  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সঙ্গে ঢাকা-১০ কে উন্নয়নে দশে দশ রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

বিজ্ঞাপন

গেল ৮ জানুয়ারি বিকেল ৩টার দিকে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন ফেরদৌস।

শুধু তাই নয়, সেখানে কার্যক্রম শেষে নিজ হাতে নির্বাচনী এলাকার পোস্টার অপসারণ করেন ফেরদৌস।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নির্বাচনে বিপুল ভোটে জেতার পর গণমাধ্যমে ফেরদৌস বলেন, “আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সব ভোটারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই আমি। আশা করছি, পাশে থাকবেন আপনারা।”

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন ফেরদৌস। ৬৫ হাজার ৮৯৮ ভোট পেয়ে জয় পেয়েছেন তিনি।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD