Logo

অবশেষে বিয়ের পিঁড়িতে মৌসুমী হামিদ

profile picture
জনবাণী ডেস্ক
১২ জানুয়ারি, ২০২৪, ০৩:১৭
অবশেষে বিয়ের পিঁড়িতে মৌসুমী হামিদ
ছবি: সংগৃহীত

এসময় তার দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। শুক্রবার তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

বিজ্ঞাপন

বিয়ে করছেন লাক্স তারকা ও অভিনেত্রী মৌসুমী হামিদ। এরই মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করেছেন তিনি। 

বুধবার (১০ জানুয়ারি) ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় বাসার ছাদে গায়েহলুদের অনুষ্ঠান সম্পন্ন করেছেন তিনি। এসময় তার দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। শুক্রবার তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

বিজ্ঞাপন

এ অভিনেত্রী জানান, তার হবু বর আবু সাইয়িদ রানা লেখালেখি ও নির্মাণের সঙ্গে জড়িত।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমার গায়েহলুদ হলো। খুব ছোট্ট করে বাসার ছাদে এই আয়োজন করেছি। রানার সঙ্গে আমার দুই বছরের পরিচয়। এরপর আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। দুই পরিবারের সঙ্গে কথা বলি। সবার সম্মতি নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিচ্ছি।’

বিজ্ঞাপন

 ‍

বর আবু সাইয়িদ রানার লেখা গল্পে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। এরমধ্যে “রূপকথা নয়” ও “গুটি” উল্লেখযোগ্য।

বিজ্ঞাপন

সাতক্ষীরার মেয়ে মৌসুমী হামিদ। তিনি লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন। এরপর অভিনয় করেছেন নাটক ও চলচ্চিত্রে। তার ক্যারিয়ারের বয়স এক যুগেরও বেশি।

বিজ্ঞাপন

সর্বশেষ গেল বছরের ১৮ আগস্ট মুক্তি পায় মৌসুমী হামিদ অভিনীত সিনেমা “১৯৭১: সেই সব দিন”। এটি নির্মাণ করেছেন অভিনেত্রী ও নির্মাতা হৃদি হক। এছাড়া মৌসুমী হামিদ অভিনীত দুটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। ছবি দুটি হচ্ছে সোহেল রানা বয়াতি পরিচালিত “নয়া মানুষ” ও হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত “যাপিত জীবন”।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD