রমজানে পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নির্দেশ প্রধানমন্ত্রীর

মজুদদারদের বিরুদ্ধে সংশ্লিষ্টদের সোচ্চার থাকার নির্দেশনাও দিয়েছেন নতুন এই সরকারপ্রধান।
বিজ্ঞাপন
দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পাওে সেজন্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ রাখতে নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মজুদদারদের বিরুদ্ধে সংশ্লিষ্টদের সোচ্চার থাকার নির্দেশনাও দিয়েছেন নতুন এই সরকারপ্রধান।
শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাসভবনে মন্ত্রীদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। পরে প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাহউদ্দিন সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফ করেন।
বিজ্ঞাপন
সচিব সালাহউদ্দিন বলেন, এটি একটি অনানুষ্ঠানিক মন্ত্রিসভার বৈঠক ছিল। প্রধানমন্ত্রী রমজানের সময় বিশেষ করে বড় মজুদদাররা যাতে কৃত্রিম সংকট সৃষ্টির জন্য জরুরি পণ্য মজুদ করতে না পারে সে ব্যাপারে পদক্ষেপ নেয়ার জন্য মন্ত্রীদের নির্দেশ দেন।
বিজ্ঞাপন
মন্ত্রীদের এই বিষয়ে নিয়মিত মজুত বিরোধী অভিযান পরিচালনার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে রাখুন যাতে সাধারণ মানুষ স্বস্তিতে থাকতে পারে।”
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর সচিব বলেন, “প্রধানমন্ত্রী প্রথমবারের মতো নবনিযুক্ত মন্ত্রীদের প্রথমে তাদের মন্ত্রনালয়ের সার্বিক বিষয়ে তথ্য জানার জন্য নির্দেশ দেন।”
সচিব বলেন, শেখ হাসিনা দেশ ও জনগণের জন্য কল্যাণকর যে কোনো প্রকল্প গ্রহণের সময় মন্ত্রীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলেন।
বিজ্ঞাপন
জেবি/এসবি








