Logo

‘কাঁচাবাদাম’ খ্যাত অঞ্জলির বিকৃত ভিডিও ফাঁস

profile picture
জনবাণী ডেস্ক
১৭ জানুয়ারি, ২০২৪, ০৫:২৫
‘কাঁচাবাদাম’ খ্যাত অঞ্জলির বিকৃত ভিডিও ফাঁস
ছবি: সংগৃহীত

সেখানে আরেক প্রতিযোগীর সাথে ঘনিষ্ঠতা নিয়ে বেশ আলোচিত-সমালোচিত হন তিনি

বিজ্ঞাপন

অভিনেত্রী অঞ্জলি ভুবন বাদ্যকরের ‘কাঁচাবাদাম’ গানের সাথে নেচে জনপ্রিয়তা পেয়েছিলেন। এই গানের মাধ্যমেই তার ভাগ্য বদলে যায়। কঙ্গনা রণৌত সঞ্চালিত শো লক-আপে বেশ নজর কাড়েন অঞ্জলি। সেখানে আরেক প্রতিযোগীর সাথে ঘনিষ্ঠতা নিয়ে বেশ আলোচিত-সমালোচিত হন তিনি।

সম্প্রতি বিকৃত ভিডিও ফাঁসের অভিযোগে আবারও এ অভিনেত্রী হলেন আইনের দ্বারস্থ। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে ফাঁস হয়েছিল একটি বিকৃত ভিডিও। সেই ঘটনায় এতদিন পরে থানায় অভিযোগ করেছেন অঞ্জলি অরোরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফাঁস হওয়া সেই ভিডিওতে দেখা গিয়েছিল ক্যামেরার সামনে সঙ্গীর সাথে উদ্যাম যৌনতায় মেতেছেন এক নারী। আর তা দেখে অনেকেই দাবি তুলেছিলেন, নারীটি অঞ্জলি। অবশ্য অন্য আরেক পক্ষ করেছিলেন এর জোর প্রতিবাদ।

এমন অবস্থায় সোশ্যাল মিডিয়া থেকে সরব হন এ অভিনেত্রী। তিনি জানান, এই বিকৃত ভিডিওটি তার নয়। সেইসাথে চরম ক্ষোভ প্রকাশ করেন। তবে বিভিন্ন কাজের চাপের কারণে সেসময় থানায় অভিযোগ করতে পারেননি। তাই এতদিন পরে এসে আইনি পদক্ষেপ নিলেন অঞ্জলি অরোরা।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD