Logo

শ্রীপুরে 'স্ট্রবেরি' চাষে অভাবনীয় সাফল্য

profile picture
জনবাণী ডেস্ক
৫ ফেব্রুয়ারি, ২০২৪, ০১:৫১
শ্রীপুরে 'স্ট্রবেরি' চাষে অভাবনীয় সাফল্য
ছবি: সংগৃহীত

প্রতিনিয়ত গাজীপুরের শ্রীপুরে কৃষকের মধ্যে জনপ্রিয় হচ্ছে স্ট্রবেরি চাষ।

বিজ্ঞাপন

গাজীপুরের শ্রীপুরে স্ট্রবেরির ব্যাপক ফলন হয়েছে। চলতি বছরে শ্রীপুর উপজেলা বরমী ইউনিয়নের বরমা, গোসিংগা ইউনিয়নের পেলাইদ, পৌরসভার কেওয়া এলাকায় ১ হেক্টর জমিতে স্ট্রবেরি চাষ করা হয়েছে।  শীতপ্রধান দেশের ফল হিসেবে স্ট্রবেরির প্রচলন থাকলেও প্রান্তিক কৃষকের কল্যাণে এখন স্ট্রবেরি বাংলাদেশেও সবার মধ্যে ব্যাপক পরিচিতি লাভ করেছে। বাজার চাহিদা, ফলন ও দাম ভালো পাওয়ায় প্রতিনিয়ত গাজীপুরের শ্রীপুরে কৃষকের মধ্যে জনপ্রিয় হচ্ছে স্ট্রবেরি চাষ।

বিজ্ঞাপন

কৃষিকাজে সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী গন্ধ, বর্ণ ও স্বাদে আকর্ষণীয় স্ট্রবেরি ফলের রস, জ্যাম, আইসক্রিম, মিল্ক শেকসহ শিল্পায়িত খাদ্য তৈরিতে স্ট্রবেরির সুগন্ধ ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ১৭৪০ সালে ফ্রান্সে প্রথম স্ট্রবেরির চাষ শুরু হয়। পরবর্তীতে চিলি, আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে স্ট্রবেরি চাষ। শীতপ্রধান দেশে ফল স্ট্রবেরি হলেও বর্তমানে বাংলাদেশের যেসব এলাকায় শীত বেশি সেসব এলাকায় বিভিন্ন জাতের স্ট্রবেরি চাষ হচ্ছে। 

বিজ্ঞাপন

শ্রীপুর উপজেলা বরমী ইউনিয়নের বরমা গ্রামের স্ট্রবেরি চাষি সাইফুল ইসলাম জানান, ভাদ্র মাসের প্রথম দিকে স্ট্রবেরি চাষ শুরু করতে হয়। এ জন্য পাওয়ার টিলার বা ট্রাক্টর দিয়ে ৫ থেকে ৬টি চাষ করে জমির মাটি ঝরঝরে করে নিতে হয়। 

তারপর সার, গোবর ওক্যালসিয়ামের অন্য উপাদান ব্যবহার করে জমি প্রস্তুত করতে হয়। স্ট্রবেরি চাষের জন্য প্রতি বিঘা জমিতে সব মিলিয়ে খরচ হয় ৮০ থেকে ৯০ হাজার টাকা। আর সব খরচ বাদ দিয়ে লাভ থাকে ৪ থেকে ৫ লাখ টাকা। ওই গ্রামের স্ট্রবেরি চাষি আশরাফুল জানান, স্ট্রবেরি মৌসুমের শুরুতে সাদা ফুল ফোটে, পরে হলুদ রঙের ফল ধরে। সবশেষে পাকা লাল টুকটুকে রং ধারণ করে স্ট্রবেরি। উইন্টারডন জাতের একটি চারা গাছ থেকে মৌসুমে কমপক্ষে দুই কেজি ফল পাওয়া যায়। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বরমা গ্রামের আজিজুল ইসলাম বলেন, লোক মুখে শুনে সাইফুল ইসলাম ভাইয়ের স্ট্রবেরি বাগান দেখতে ছুটে এসেছি। স্ট্রবেরী বাগান দেখে ভাল লেগেছে। বাগান থেকে নিজে ছিড়ে খেয়েছি স্ট্রবেরী। বেশ ভাল স্বাদ। রিটন ভাইয়ে বাগান দেখ আমিও স্ট্রবেরী বাগান করবো বলে ভাবছি। স্ট্রবেরির বাগান দেখতে প্রতিদিনই ভিড় করছে জেলার বিভিন্ন প্রান্তের মানুষ। তারা গাছ থেকে স্ট্রবেরি ছিড়ে খাচ্ছে। এ বাগান দেখে অনেকেই স্ট্রবেরির চাষ করার কথাও ভাবছে।

শ্রীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা বলেন, স্ট্রবেরি উচ্চমূল্য এবং পুষ্টি সমৃদ্ধ একটি ফল।উচ্চ ফলনশীল স্ট্রবেরি বানিজ্যিক ভিত্তিতে চাষাবাদ করার মাধ্যমে বেকারত্ব এবং পুষ্টি ঘাটতিও পূরণ করা সম্ভব। 

বিজ্ঞাপন

আরএক্স/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD