Logo

পঞ্চগড়ে ১৫ দিন ধরে নবম শ্রেনীর স্কুল ছাত্র নিখোঁজ

profile picture
জনবাণী ডেস্ক
১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:৩৫
পঞ্চগড়ে ১৫ দিন ধরে নবম শ্রেনীর স্কুল ছাত্র নিখোঁজ
ছবি: সংগৃহীত

তাঁদের গ্রামের বাড়ি দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুরের শিকদার হাট নামক এলাকায়

বিজ্ঞাপন

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় একজন নবম শ্রেনীর ছাত্র ১৫ দিন যাযত নিঁখোজ রয়েছে। সে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। তার নাম নোমান জামান ওরফে মিশকাত (১৬)। 

এ ঘটনার পর রবিবার (২৮ জানুয়ারি) ওই ছাত্রের বাবা আটোয়ারী থানায় একটি জিডিও করেছেন। নোমান জামানের বাবা  মো. মনিরুজ্জামান আটোয়ারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। সম্প্রতি সে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীতে ভর্তি হয়েছিল। তাঁদের গ্রামের বাড়ি দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুরের শিকদার হাট নামক এলাকায়।

বিজ্ঞাপন

নোমানের পরিবারের সাথে কথা বলে জানা গেছে, সে তাঁর মা ও বোনের সাথে দিনাজপুরে থাকত। সম্প্রতি তাকে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ভর্তি করানো হয়। এর পর থেকে সে বাবার সাথে আটোয়ারী উপজেলা শহরে সরকারি কোয়ার্টারে থাকত। 

বিজ্ঞাপন

রবিবার (২৭ জানুয়ারি) বিকেলে নোমান আটোয়ারীর বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এরপর গভীর রাত পর্যন্ত ছেলে বাসায় না ফেরায় চিন্তিত হয়ে পড়েন বাবা মো. মনিরুজ্জামান। কোথাও খুঁজে না পেয়ে পরদিন আটোয়ারী থানায় নিখোঁজের বিষয়ে একটি জিডি করেন তিনি।

বিজ্ঞাপন

নিখোঁজ স্কুলছাত্রের মা নুরুন নাহার বেগম মুঠোফোনে বলেন, তার ছেলে নোমান প্রায় ১৫ দিন ধরে ছেলেকে বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছি। কোথাও তার কোনো সন্ধান পাইনি। আমার ছেলেটাকে কেউ খুঁজে পেলে একটু জানানোর অনুরোধ করেছেন তিনি।

বিজ্ঞাপন

এছাড়া নোমান জামানের বাবা মো. মনিরুজ্জামান বলেন, ২ মাস ধরে ছেলেটা আমার সাথেই ছিল। ২৭ তারিখ দুপুরে বাবা-ছেলে একসাথে খেয়েছি। এরপর বিকেল থেকেই তাকে আর খুঁজে পাচ্ছিনা। থানায় জিডি করেছি, অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি, কিন্তু কোনো সন্ধান পাওয়া যাচ্ছেনা। তার ছেলেকে পেতে সবার সহায়তা কামনা করেন তিনি।

বিজ্ঞাপন

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া বলেন, তাকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে। পরিবারের জিডির পর দেশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে। এ বিষয়ে র‌্যাব ও ডিবি সহ সবাই সহায়তা করছে। উল্লেখ্য এ ঘটনার পর মাঈনুদ্দীন নামক ফেসবুক আইডিতে কয়েকদিন ধরে নিখোঁজ রয়েছে নোমান জামান মর্মে তার ছবি সহ বিবরন দেয়া আছে।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD