Logo

হঠাৎ ডিবি কার্যালয়ে অভিনেত্রী নিপুণ

profile picture
জনবাণী ডেস্ক
২৪ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:১৮
হঠাৎ ডিবি কার্যালয়ে অভিনেত্রী নিপুণ
ছবি: সংগৃহীত

নিপুণের সাথে বেশ কয়েকটি ছবি হারুন ওর রশিদ তার সোশ্যাল পেইজে শেয়ার করেছেন

বিজ্ঞাপন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৫ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন দরজায় কড়া নাড়ছে। আগামী ১৯ এপ্রিল নির্বাচনী মাঠে মুখোমুখি হবেন শিল্পীরা। নির্বাচনের আগে এবার ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গেলেন অভিনেত্রী নিপুণ। 

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ডিবি কার্যালয়ে ফুল হাতে নিয়ে ডিআইজি হারুন অর রশিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এই নায়িকা।

বিজ্ঞাপন

নিপুণের সাথে বেশ কয়েকটি ছবি হারুন ওর রশিদ তার সোশ্যাল পেইজে শেয়ার করেছেন। এ সময় তিনি লিখেছেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী ঢাকাই চলচ্চিত্রের নায়িকা নিপুন আক্তার শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ডিবি কার্যালয়ে আমার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন।

বিজ্ঞাপন

চলচ্চিত্র সংশ্লিষ্ট কেউ কেউ ভাবছেন, আসন্ন এপ্রিলেই অনুষ্ঠিত হবে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। একারণেই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ করছেন নিপুণ। আবার অনেকেই ধারণা করছেন কিছুদিন আগে জায়েদ খানের করা মন্তব্যকে ঘিরেই ডিবি কার্যালয় হাজির হয়েছেন নিপুণ।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD