Logo

তবে কি ফারিশকে শিল্পী বানাতে চান মাহি

profile picture
জনবাণী ডেস্ক
২৪ মার্চ, ২০২৪, ২৪:২৩
তবে কি ফারিশকে শিল্পী বানাতে চান মাহি
ছবি: সংগৃহীত

আর এবারও তার ব্যতিক্রম হলো না

বিজ্ঞাপন

দিন কয়েক আগেই স্বামী রকিব সরকারের সাথে আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদ হয়েছে অভিনেত্রী মাহিয়া মাহির। দাম্পত্য জীবনের ইতি টানার পর থেকেই কাজ ও ছেলে ফারিশকে নিয়ে অনেক ব্যস্ত সময় পার করছেন এ নায়িকা।

কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ সরব তিনি। প্রায় সময়ই ছেলের সাথে বিভিন্ন খুনসুটির ছবি কিংবা ভিডিও ভক্তদের সাথে শেয়ার করেন মাহি। আর এবারও তার ব্যতিক্রম হলো না।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সম্প্রতি নিজের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়ায় ছেলের সাথে বেশ কিছু ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী। ছবিগুলোতে দেখা যায় ছেলেকে গিটারের কর্ড বোঝাচ্ছেন তিনি।

ছবির ক্যাপশনে কিছু লাভ ইমোজি ছাড়া আর কিছুই লেখেননি এ নায়িকা। ফারিশের সাথে মাহির এই ছবিগুলো একটি স্টুডিওর মধ্যে তোলা।

বিজ্ঞাপন

তবে কি ছেলেকে গায়ক বানাতে চান তিনি? এমন প্রশ্ন রীতিমতো ঘুরপাক খাচ্ছে তার ভক্ত-সমর্থকদের মনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহির পোস্ট করা ওই ছবিগুলোতে শুভেচ্ছা জানিয়েছেন তার ভক্তরা। আবার এই অভিনেত্রীকে কটাক্ষ করতেও পিছুপা হননি অনেকে।

বিজ্ঞাপন

এর আগে, গত ফেব্রুয়ারির ১৬ তারিখ রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় রকিবের সাথে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন মাহিয়া মাহি। তবে ঠিক কী কারণে তাদের বিচ্ছেদ হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কিছুই জানাননি এ অভিনেত্রী।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রকিবের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই চিত্রনায়িকা । তবে এটা মাহির দ্বিতীয় বিয়ে ছিল। ২০২৩ সালের ২৮ মার্চ একটি পুত্র সন্তান জন্ম দেন এই অভিনেত্রী। তার ছেলের নাম রাখেন ফারিশ।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD