Logo

সিলেটে সিজদারত মুসল্লির মৃত্যু

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
২৪ মার্চ, ২০২৪, ০২:১৬
সিলেটে সিজদারত মুসল্লির মৃত্যু
ছবি: সংগৃহীত

পরে গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়

বিজ্ঞাপন

সিলেটে নামাজে সিজদারত অবস্থায় এক মুসল্লির মৃত্যু হয়েছে। 


শুক্রবার (২২ মার্চ ) বিকেলে সিলেট নগরীর আখালিয়া নতুন বাজার জামে মসজিদে আছরের নামাজের সময় এ মৃত্যুর ঘটনা ঘটে। মৃত হারুন আল রশিদ একজন বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ছিলেন বলে জানা যায়। 


তিনি আখালিয়া নতুন বজার এলাকার শান্তিবাগ আবাসী এলাকায় বসবাস করেন। রাত ১০টার দিকে আখালিয়া নতুন বাজারস্থ বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে মাঠে মৃত মো: হারুন আল রশিদের জানাযা সম্পন্ন হয়েছে। পরে গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।


আরও পড়ুন: জুড়ীর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সেবার দরজায় ঝুলছে তালা


প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট নগরীর আখালিয়া নতুন বাজার জামে মসজিদে শুক্রবার বিকালে আছর এর নামাজ আদায় করতে যান। একপর্যায়ে নামাজরত অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। (‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’) উপস্থিত মুসল্লিগণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এমএল/


আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD