Logo

মা হারালেন নায়িকা পূজা চেরী

profile picture
জনবাণী ডেস্ক
২৪ মার্চ, ২০২৪, ২৩:৪১
মা হারালেন নায়িকা পূজা চেরী
ছবি: সংগৃহীত

রবিবার (২৪ মার্চ) সকাল ১১টায় নিজ বাসায় মারা যান তিনি। বিষয়টি জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।

বিজ্ঞাপন

না ফেরার দেশে পাড়ি  জমিয়েছেন ঢাকাই ছবির নায়িকা পূজাচেরি মা মারা ঝর্ণা রয় । 

রবিবার (২৪ মার্চ) সকাল ১১টায় নিজ বাসায় মারা যান তিনি।  বিষয়টি জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।

বিজ্ঞাপন

তিনি জানান, রবিবার সকাল ১১টায় নিজ বাসায় মৃত্যুবরণ করেন পূজা চেরীর মা। দীর্ঘদিন ধরেই ডায়াবেটিসে ভুগছিলেন তিনি। এছাড়াও কিছুদিন ধরে অসুস্থ ছিলেন।

বিজ্ঞাপন

পারিবারিকসূত্রে জানা যায়,  মিরপুরের একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। সেখান তার চিকিৎসা চলে বেশ কিছুদিন। ওই সময় তাকে বেশ কয়েকদিন আইসিইউতেও থাকতে হয়। তারপর অবস্থার উন্নতি হলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয় বলে জানান আব্দুল আজিজ।  

বিজ্ঞাপন

এর আগে গত ১২ মার্চ ফেসবুকে মায়ের অসুস্থতার জন্য দোয়া চেয়ে পোস্ট দেন পূজা চেরী। অবশ্য তার কয়েকদিন পরে সবাইকে ধন্যবাদ দিয়ে জানান যে, মাকে বাসায় নিয়ে গেছেন। তারপর আজ এলো মৃত্যু সংবাদ।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’-এ শিশুশিল্পী হিসেবে সিনেমায় আত্মপ্রকাশ করেন পূজা। ২০১৮ সালে ‘নূর জাহান’র মাধ্যমে বড় পর্দায় নায়িকা চরিত্রে আত্মপ্রকাশ করেন। একই বছর তিনি ‘পোড়ামন ২’ সিনেমায় পরী চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পান। পূজার এই পুরো সফরে সঙ্গী ছিলেন তার মা ঝর্ণা রায়।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD