Logo

হেলিকপ্টারে উড়ে গিয়ে সেলুন উদ্বোধন করলেন জায়েদ খান

profile picture
জনবাণী ডেস্ক
২৫ মার্চ, ২০২৪, ০৬:১৮
হেলিকপ্টারে উড়ে গিয়ে সেলুন উদ্বোধন করলেন জায়েদ খান
ছবি: সংগৃহীত

সেখানে একটি সেলুন উদ্বোধন করেছেন এ অভিনেতা

বিজ্ঞাপন

ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক জায়েদ খান মডেল ও উপস্থাপিকা ইসরাত পায়েলের ডাকে সাড়া দিয়ে টাঙ্গাইলে গেছেন। সেখানে একটি সেলুন উদ্বোধন করেছেন এ অভিনেতা। 

রবিবার (২৪ মার্চ) হেলিকপ্টারে চড়ে টাঙ্গাইল শহরে যান জায়েদ খান। সেখানে উপস্থিত হয়ে মি. কাট নামের একটি সেলুনের ফিতা কেটে উদ্বোধন করেন এ চিত্রনায়ক। এসময় তার সাথে ছিলেন অভিনেতা ডি এ তায়েব ও মডেল ও উপস্থাপিকা ইসরাত পায়েল। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সেলুন উদ্বোধন শেষে তিনি সংবাদকর্মীদের বলেন. ‘ইসরাত আমার বোনের মতো। সে অনেকদিন ধরেই টাঙ্গাইলে আসার কথা বলছিল। সে কারণেই এখানে আসলাম। এখানে এত মানুষের উপস্থিতি দেখলাম যেটা নজরে পড়ার মতো। রমজান না হলে হয়তো এখানে ঢুকতেই পারতাম না এত মানুষের ভিড়ের কারণে।’

এই অভিনেতা আরও বলেন, ‘আমার টাঙ্গাইলে আসার খবর শুনে অনেক মেয়ে আমাকে মেসেজ করেছে। তারা বলেছে, রোজার কারণে হয়তো উপস্থিত হতে পারব না। তাই আপনাকে সামনাসামনি দেখার ইচ্ছেটা অপূর্ণ রয়ে গেল।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, আসন্ন রোজার ঈদে মুক্তি পেতে যাচ্ছে জায়েদ খানের ‘সোনার চর’ ছবি। বর্তমানে ছবির প্রচারণাতেই বেশ ব্যস্ত সময় পার করছেন এ নায়ক। 

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD