Logo

ঈদের ছুটিতে যে দেশে উড়াল দিলেন মিম

profile picture
জনবাণী ডেস্ক
৭ এপ্রিল, ২০২৪, ২২:০৯
ঈদের ছুটিতে যে দেশে উড়াল দিলেন মিম
ছবি: সংগৃহীত

তিনি পরিবারকে সঙ্গে নিয়ে এবারের ঈদ কাটাবেন সিঙ্গাপুরে। সেখানেই উড়াল দিয়েছেন মিম।

বিজ্ঞাপন

আর মাত্র কয়েক দিন, এরপরেই পবিত্র ঈদুল ফিতর। এরমধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে সবার মাঝে। সবার মতো অভিনেত্রী বিদ্যা সিনহা মিমও ঈদ উৎসবে মেতে উঠেছেন। প্রতি বছরের মতো এবারও ঈদে ছুটি কাটাতে স্বামী ও পরিবার নিয়ে উড়াল দিয়েছেন বিদেশে।

তবে কোথায় উড়াল দিলেন এ নায়িকা? সে বিষয়ে ভক্তদের জানার আগ্রহের শেষ নেই। রীতিমতো তাদের মনে তৈরি হয়েছে রহস্যের জাল।

বিজ্ঞাপন

জানা যায়, তিনি পরিবারকে সঙ্গে নিয়ে এবারের ঈদ কাটাবেন সিঙ্গাপুরে। সেখানেই উড়াল দিয়েছেন মিম। সিঙ্গাপুরে এক সপ্তাহ থাকবেন এই অভিনেত্রী। ঈদের সময়টা একান্তে নিজেদের মতো করে কাটাতেই দেশটিতে গিয়েছেন বলে জানিয়েছেন মিম।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে মিম বললেন, “মূলত আমার মায়ের ইচ্ছাতেই এবার সিঙ্গাপুরে ঈদ করছি সবাই মিলে। আমার মা-বাবাই আমার পুরো পৃথিবী। তাই তারা যখন যেখানে ঘুরেত যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন— চেষ্টা করি সেখানে নিয়ে যেতে। এবার মায়ের ইচ্ছা হয়েছে সিঙ্গাপুরে যাবার, তাই সবাই মিলে সেখানেই যাচ্ছি।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রসঙ্গত, আগামী ১৫ এপ্রিল স্বামী ও পরিবার নিয়ে দেশে ফিরবেন মিম। অভিনেত্রী জানিয়েছেন, ইতোমধ্যে ঈদ উপলক্ষে তার অভিনীত দুটো বিজ্ঞাপন প্রচারে এসেছে। পাশাপাশি আরও দুটি বিজ্ঞাপন ঈদে প্রচারে আসার কথা রয়েছে।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD