Logo

বাগেরহাটে ট্রাক-ভ্যান মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

profile picture
জনবাণী ডেস্ক
২৭ এপ্রিল, ২০২৪, ২২:২৩
বাগেরহাটে ট্রাক-ভ্যান মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের
ছবি: সংগৃহীত

আহতদের উদ্ধার করে রামপাল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বাগেরহাটের রামপালে ট্রাকের সাথে ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে  ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন।

শনিবার (২৭ এপ্রিল) মোংলা-খুলনা মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় মোংলাগামী একটি ট্রাক পেছন দিক থেকে ভ্যানটিকে চাপা দেয়।

বিজ্ঞাপন

এতে ঘটনাস্থলেই সাঈদ মোড়ল (৪৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়। এ সময় আহত হন চালকসহ ৪জন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহত ব্যাক্তিরা হলেন-  রামপাল উপজেলার ঝনঝনিয়া এলাকার রেজ্জাক মোড়লের ছেলে সাঈদ মোড়ল, একই এলাকার এখলাস মোড়লের ছেলে আজাদ মোড়ল এবং গাববুনিয়া কুমলাই এলাকার মকবুল মল্লিকের ছেলে মোহাম্মদ মনি মল্লিক।

বিজ্ঞাপন

বাগেরহাট জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মোহাম্মদ বাবুল আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, “আহত ও নিহতরা সবাই ভ্যানের যাত্রী ছিলেন। ট্রাকটিকে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ জব্দ করেছে। নিহতদের মরদেহ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

বিজ্ঞাপন

বর্তমানে মোংলা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD