Logo

এবার কন্যা সন্তানকে প্রকাশ্যে আনলেন পরীমনি

profile picture
জনবাণী ডেস্ক
১৩ মে, ২০২৪, ০৭:২৮
এবার কন্যা সন্তানকে প্রকাশ্যে আনলেন পরীমনি
ছবি: সংগৃহীত

পোস্টে পরী তার দুই সন্তান পুত্র পুণ্য ও কন্যা প্রিয়মকে নিয়ে লিখেছেন প্রত্যাশার কথা।

বিজ্ঞাপন

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি চলতি মাসেই দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। এক ছেলে সন্তানের পর এবার এক মেয়ে সন্তানের জননী হয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি একটি কন্যা সন্তান দত্তক নিয়েছেন তিনি। সংবাদমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার (১২ মে) মা দিবস উপলক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীমণি একটি পোস্ট দিয়েছেন। পোস্টে পরী তার দুই সন্তান পুত্র পুণ্য ও কন্যা প্রিয়মকে নিয়ে লিখেছেন প্রত্যাশার কথা। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্ট্যাটাসে পরী লেখেন, হ্যাপি মাদার্সডে টু মি! আমার জীবনের একান্ত নিজের দুজন মানুষ। আমার বাচ্চারা তোমরা আমার চোখজুড়ে থাকো। আমার বুক জুড়ে থাকো। আমি তোমাদের অনেক ভালোবাসি। পরীমণি স্ট্যাটাসের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিও তে দেখা যাচ্ছে পুণ্য তার বোন প্রিয়মকে আদর করে চুমু দিচ্ছে। কমেন্ট ঘরে পরীমণিকে তার ভক্ত- অনুরাগীরা ‍মা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে পরীমণির বক্তব্য, আমার মেয়ে এলো ঘরে। আমার মেয়ে, সাফিরা সুলতানা প্রিয়ম। এ নামেই বিশ্ব চিনবে ওকে। ছেলের পরে মেয়ে, কী যে আনন্দ।

বিজ্ঞাপন

পরীমণি আরও বলেন, আমি ওকে দত্তক নিয়েছি। নিয়ম মেনে সই করার সময় মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন।

জেবি/আজুবা

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD