Logo

কেন পরীর সব চশমায় জোড়াতালি দেওয়া!

profile picture
জনবাণী ডেস্ক
১ জুলাই, ২০২৪, ০৬:২১
কেন পরীর সব চশমায় জোড়াতালি দেওয়া!
ছবি: সংগৃহীত

তুমি মনে রাইখো, আমি এগুলো রেখে দেবো। তুমি বড়

বিজ্ঞাপন

ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমণি। কাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। মাঝে-মধ্যেই নিজের পাশাপাশি ছেলের ভিডিও কিংবা ছবিও শেয়ার করেন ভক্তদের সঙ্গে। তারই ধারাবাহিকতায় এবার ফেসবুকে ছেলের একটি ভিডিও পোস্ট করেছেন পরী। ক্যাপশনে লিখেছেন, ‘আমার সব চশমা জোড়াতালি দেওয়া এখন!’

বিজ্ঞাপন

৩৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, মায়ের একটি চশমা নিয়ে খেলছে পূণ্য। কিন্তু সেটি ভাঙা। আর সেই ভাঙা অংশটুকু জোড়া দেওয়ার চেষ্টা করছে সে। পরে সেই ভাঙা চশমাটির দিকে ক্যামেরা ধরে তার ছেলের কাণ্ড দেখালেন পরী।

বিজ্ঞাপন

এ সময় অভিনেত্রীকে ভিডিওতে দেখা না গেলেও তার কণ্ঠস্বর শোনা গেছে। ছেলে পূণ্যকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, কত নম্বর চশমা এটা? তুমি মনে রাইখো, আমি এগুলো রেখে দেবো। তুমি বড় হও খালি, দাঁড়াও...।

ওই ভিডিওর নিচে কমেন্টে নুসরাত জাহান নামে এক ভক্ত লিখেছেন, মাশাআল্লাহ্ বাবাটা। এস এইচ তানভীর নামে আরও একজন লিখেছেন, লক্ষ্মী সোনাটা। এত কিউট বাচ্চাটা, দোয়া ও ভালোবাসা লিখেছেন মোহন লাল নামের একজন ভক্ত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রসঙ্গত, পরীমণি সম্প্রতি ‘রঙিলা কিতাব’ নামের একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন। এটি পরিচালনা করেছেন ‘দেবী’ খ্যাত নির্মাতা অনম বিশ্বাস। যেখানে এই চিত্রনায়িকাকে সুপ্তি নামের একটি চরিত্রে দেখা যাবে। এছাড়া তিনি ওপার বাংলার সিনেমাতেও অভিনয় করেছেন।

জেবি/আজুবা

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD