Logo

কোটা বাতিলের দাবিতে আগামীকাল ‘বাংলা ব্লক’ কর্মসূচি ঘোষণা

profile picture
জনবাণী ডেস্ক
৭ জুলাই, ২০২৪, ০৪:৩২
কোটা বাতিলের দাবিতে আগামীকাল ‘বাংলা ব্লক’ কর্মসূচি ঘোষণা
ছবি: সংগৃহীত

সব বিশ্ববিদ্যালয়, কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ এলাকায় এবং মহানগর ও জেলা শহরের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ নিজ শহরে অবরোধ করবেন।

বিজ্ঞাপন

আল জুবায়ের: হাইকোর্ট কর্তৃক প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটাসহ ৫৬ শতাংশ কোটা পুনর্বহালের আদেশের বিরুদ্ধে এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি ঘোষণা দিয়েছেন কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীরা। রবিবার সারাদেশে ‘বাংলা ব্লক’ কর্মসূচি পালন করবেন তারা।

শনিবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৫টায় শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। অবরোধ তুলে নেওয়ার আগে নতুন এ কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগে বিকেল পৌনে ৫টায় শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অবরোধ তুলে নেওয়ার আগে নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ হাসান। তিনি বলেন, আগামীকাল থেকে সব বিশ্ববিদ্যালয়, কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বর্জন করা হবে। শিক্ষকরা তাদের আন্দোলন শেষ করে ক্লাসে ফিরে গেলেও আমরা ক্লাসে ফিরবো না। রবিবার বিকেল ৩টা থেকে আমাদের ‘বাংলা ব্লক’ কর্মসূচি পালিত হবে। সব বিশ্ববিদ্যালয়, কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ এলাকায় এবং মহানগর ও জেলা শহরের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ নিজ শহরে অবরোধ করবেন।

এর আগে বক্তব্য রাখেন আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, আজ পুলিশ আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। আমাদের দিকে আঙুল উঁচিয়ে কথা বলেছে। বাজে মন্তব্য করেছে। আমরা এর জবাব রাজপথে দেবো।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD