Logo

যে কারণে হাসাপাতালে যেতে হয়েছিল জাহ্নবীর

profile picture
জনবাণী ডেস্ক
২৬ জুলাই, ২০২৪, ০৬:৪৭
যে কারণে হাসাপাতালে যেতে হয়েছিল জাহ্নবীর
ছবি: সংগৃহীত

ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় ফিরেছেন তিনি

বিজ্ঞাপন

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর আম্বানিদের বিয়ে থেকে ফিরেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসকরা জানান, খাদ্যে বিষক্রিয়ার জেরেই অসুস্থ হন এই নায়িকা। ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় ফিরেছেন তিনি।

বাসায় ফিরেই ভারতীয় সংবাদমাধ্যমে নিজের অসুস্থতা নিয়ে কথা বলেন জাহ্নবী কাপুর। এই নায়িকা বলেন, মাঝে একদিন চেন্নাই গিয়েছিলাম। তখনই হয়তো বিমানবন্দরে কিছু একটা খেয়েছিলাম। আর এতেই অসুস্থ হয়ে পড়ি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাহ্নবী বলেন, পেটের সমস্যা ঠিক হওয়ার পরে দেখলাম, পুরো শরীরে প্রবল যন্ত্রণা হচ্ছে। সে সময় খুব দুর্বল হয়ে পড়েছিলাম। আর চিকিৎসকরাও আমার অবস্থা দেখে ভয় পেয়ে গিয়েছিলেন। তাই তিন-চার দিন ধরে হাসপাতালেই থাকতে হয় আমাকে।

তিনি বলেন, হাসপাতালে ভর্তি হওয়ার আগে অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে বাথরুম পর্যন্ত উঠে যাওয়ার ক্ষমতায় ছিলাম না আমি। কথাও বলতে পারছিলাম না। এমনকি, কোনোকিছু খেতেও পারছিলাম না। আসলে আমার শরীর ঠিকমতো বিশ্রাম পায়নি। সেজন্যই হাসপাতাল পর্যন্ত যেতে হয়েছে।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD