Logo

সিরাজগঞ্জ সাংবাদিকদের সাথে সদর থানার নবাগত ওসির বিশেষ মতবিনিময় সভা

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
২৮ আগস্ট, ২০২৪, ০৫:২৯
সিরাজগঞ্জ সাংবাদিকদের সাথে সদর থানার নবাগত ওসির বিশেষ মতবিনিময় সভা
ছবি: সংগৃহীত

জেলার বর্তমান চিহ্নিত সমস্যাগুলো সমাধানে বিভিন্ন উদ্যোগের বিষয়ে অবগত আছেন

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ জেলার গণমাধ্যমকর্মীদের সাথে সদর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ন কবিরের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে সদর থানা প্রাঙ্গনে হুমায়ন কবিরের সভাপতিত্বে এই সভার আয়োজন করা হয়। সদর থানার ওসি মো.হুমায়ন কবির তার বক্তব্যে মাধ্যমে সাংবাদিকদের কাছ থেকে জেলার বিভিন্ন বিষয়ে তথ্য জানেন এবং জেলার বর্তমান চিহ্নিত সমস্যাগুলো সমাধানে বিভিন্ন উদ্যোগের বিষয়ে অবগত আছেন।


আরও পড়ুন: নাটোরে ভারী বর্ষণে দেবে গেল রেললাইন 


এসময় বক্তব্য দেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি হারুনার রশিদ খান হাসান, হেলাল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, জনকন্ঠের স্টাফ রিপোর্টার বাবু ইসলাম, প্রেসক্লাবের আহ্বায়ক শরিফুল ইসলাম ইন্না প্রেসক্লাবের আহ্বায় কমিটির সদস্য আব্দুস সামাদ সাহেব এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি ফেরদৌস প্রমুখ। 


এছাড়া জেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে সিরাজগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে নবাগত অফিসার ইনচার্জ হুমায়ন কবিরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস,আই সাইফুল ইসলাম।


এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD