Logo

আমিও এই সময় বুবলীর ওপর বাজি ধরেছি: পরিচালক মেহেদী

profile picture
জনবাণী ডেস্ক
১৪ সেপ্টেম্বর, ২০২৪, ০২:০৭
আমিও এই সময় বুবলীর ওপর বাজি ধরেছি: পরিচালক মেহেদী
ছবি: সংগৃহীত

আমিও এই সময় বুবলীর ওপর বাজি ধরেছি

বিজ্ঞাপন

সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলীর। বর্তমানে আলোচনার বাইরে সময়ের ব্যস্ত এই নায়িকা। জানা যায়, সামনে ‘নীল টিপ’ নামে একটি সিনেমার কাজ শুরু করবেন তিনি। যেটির পরিচালক মেহেদী হাসান।

তবে এই গুঞ্জনকে উড়িয়ে বুবলী নায়িকা বলেন, ‘কিছু জায়গায় আমার নতুন সিনেমা ‘নীল টিপ’-এর নাম শোনা যাচ্ছে। বিষয়টি সঠিক নয়। আমার নতুন সিনেমার নাম এখনো ঠিক হয়নি। এক বছর আগে আমাদের চুক্তি হয়েছে। গল্প, পরিকল্পনা ও শুটিংয়ের সময়সহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে মাত্র। এর বেশি কিছু না।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিনেত্রী বলেন, ‘সব কিছু ঠিক থাকলে শুটিংয়ে যাওয়ার আগে আমি নিজেই সবাইকে সবকিছু জানাবো।’

তবে বুবলী অস্বীকার করলেও ‘লাল টিপ’ সিনেমার পরিচালক মেহেদী হাসান বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, ‘বুবলীর সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা নাটকের একজন অভিনেতাকে নিতে চাই। এখনো চূড়ান্ত হয়নি বলে নাম বলতে চাই না।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এই পরিচালক বলেন, ‘সিনেমাটির গল্প বুবলীকে নিয়েই। তিনিও গল্পটা বেশ পছন্দ করেছেন। আসলে আমাদের দেশে নারীপ্রধান গল্পে সিনেমা নির্মিত হয় কম। একটা সময় শাবানা ম্যাডামের ওপর সিনেমা নির্মিত হতো। আমিও এই সময় বুবলীর ওপর বাজি ধরেছি। দর্শকদের ভালো একটা ছবি উপহার দিতে চাই।’

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD