Logo

যুক্তরাষ্ট্রে হচ্ছে না ড. ইউনূস-মোদির বৈঠক

profile picture
জনবাণী ডেস্ক
১৯ সেপ্টেম্বর, ২০২৪, ২১:৩৮
যুক্তরাষ্ট্রে হচ্ছে না ড. ইউনূস-মোদির বৈঠক
ছবি: সংগৃহীত

পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি।

বিজ্ঞাপন

আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হওয়ার কথা গুঞ্জন শোনা যাচ্ছে। তবে বৈঠক  হচ্ছে না বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম। 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এ বিষয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের বরাতে ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে হয়েছে, এই মাসের শুরুর দিকে বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে বৈঠকের জন্য আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছিল। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্কে যে টানাপোড়েন দেখা দিয়েছে তা দূর করতে সাহায্য করবে এই আশায় ঢাকা এই বৈঠকের বিষয়ে আগ্রহী। কিন্তু যুক্তরাষ্ট্রে মোদির তিন দিনের সফর ব্যস্ত সময়সূচীতে পরিপূর্ণ থাকবে। 

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, মোদি আগামী ২১ সেপ্টেম্বর তিন দিনের সফরে যুক্তরাষ্ট্র যাবেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা করার পাশাপাশি চতুর্দেশীয় জোট ‘কোয়াড’-এর শীর্ষবৈঠক এবং ভারতীয় বংশোদ্ভূত ও প্রবাসী ভারতীয়দের সভায় তিনি যোগ দেবেন বলে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ব্যস্ততার মধ্যে বাংলাদেশের নতুন সরকারের প্রধানের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে না তার।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD