Logo

ঢাবি ও জাবিতে পিটিয়ে হত্যার ঘটনায় সাদ্দাম-ইনানের বিবৃতি

profile picture
জনবাণী ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০২৪, ০১:১১
ঢাবি ও জাবিতে পিটিয়ে হত্যার ঘটনায় সাদ্দাম-ইনানের বিবৃতি
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন প্রান্তে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ছাত্রলীগ

বিজ্ঞাপন

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আত্মগোপনে চলে যায় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। দীর্ঘদিন সংবাদকর্মীরা তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়। অবশেষে বিশ্ববিদ্যালয়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ইস্যুতে সংবাদমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন ছাত্রলীগের এই দুই নেতা।

বিজ্ঞাপন

রবিবার  (২২ সেপ্টেম্বর) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষর করা প্রেস বিজ্ঞপ্তিতে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম মোল্লা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আব্দুল্লাহ আল মাসুদসহ দেশের বিভিন্ন প্রান্তে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ছাত্রলীগ। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়া নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে ছাত্রলীগ।

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD