Logo

ধামরাইয়ে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্ততিমূলক মতবিনিময় সভা

profile picture
জনবাণী ডেস্ক
১ অক্টোবর, ২০২৪, ০৫:১০
ধামরাইয়ে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্ততিমূলক মতবিনিময় সভা
ছবি: সংগৃহীত

হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

বিজ্ঞাপন

ঢাকার ধামরাইয়ে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্ততিমূলক সভা ও মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১২টার সময় ধামরাই উপজেলা অডিটোরিয়াম হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় ধামরাই উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বৌদ্ধ এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসময় ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, সেনাবাহিনীর ক্যাপ্টেন মুহতাদি বিন মনির, ধামরাই থানা অফিসার ইনর্চাজ মো. মনিরুল ইসলাম, ধামরাই পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন, ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তা সহ সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এসময় শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী যৌথ বাহিনীর কঠোর নজরদারিসহ ধামরাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৮৮ টি মন্দিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানান ধামরাই উপজেলা প্রশাসন।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD