Logo

আশুলিয়ায় খন্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত

profile picture
জনবাণী ডেস্ক
৬ অক্টোবর, ২০২৪, ০২:১০
আশুলিয়ায় খন্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত
ছবি: সংগৃহীত

লাভনী আক্তার (২ঌ) নরসিংদী জেলার পলাশ থানার কাজৈর গ্রামের হাজীবর মিয়ার মেয়ে

বিজ্ঞাপন

ঢাকার আশুলিয়ার কাঠগড়া বাজার চৌরাস্তা এলাকায় পরিত্যক্ত পৃথক দুটি কাগজের কার্টুন থেকে খন্ডিত মরদেহের পরিচয় সনাক্ত করেছে পিবিআই। ঢাকা জেলা পিবিআই বলেন, খন্ডিত লাশের আংগুলের ছাপ সংগ্রহ করার পর ওই নারীর পরিচয় সনাক্ত হয়। নিহত লাভনী আক্তার (২ঌ) নরসিংদী জেলার পলাশ থানার কাজৈর গ্রামের হাজীবর মিয়ার মেয়ে। 

বৃহস্পতিবার (৩ অক্টোবর) ওই নারীর ত্রী-খন্ডিত মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় ওই নারীর মাথার খোঁজ করছে পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দোকানের মালিক জমির উদ্দিন বলেন, 'আমি কাপড়ের দোকান করি। সকালে দোকান বন্ধ করে বিক্রির জন্য কাপড় কিনতে গিয়েছিলাম। বিকেল সাড়ে ৪ টার দিকে দোকান খুলতে এসে দেখি দোকানের সামনে দুটি কার্টুন পড়ে আছে। পরে স্থানীয়দের জানালে থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে কার্টুন খুলে দেখে লাশ। আমি এর বেশি কিছু জানি না। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে আশুলিয়ার কাঠগড়া চৌরাস্তা এলাকার একটি দোকানের সামনে থাকা চৌকির নিচে থেকে একটি ও চৌকির ওপর থেকে একটি পৃথক দুটি কাগজের কাঠুন উদ্ধার করা হয়। কার্টুনের একটি খুলে নারীর মাথা বিহীন দুই পা বিচ্ছিন্ন করা মরেদহ পাওয়া যায়। অপর কাঠুন খুলে বিচ্ছিন্ন করা দুই পা উদ্ধার করা হয়। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) কামাল হোসেন বলেন, আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে মাথা বিহীন নারীর ত্রী-খন্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। কে বা কারা ওই স্থানে কার্টুন ফেলে গেছে তা খতিয়ে দেখছে পুলিশ।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক প্রবীর ভট্টাচার্য বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুটি কার্টুন বক্স উদ্ধার করে যৌথবাহিনীর উপস্থিতে খুলা হয়। একটি বক্সে গলা থেকে কোমর পর্যন্ত অপর একটি বক্সে দুই পা ছিল। তবে এখনও মাথার অংশ পাওয়া যায়নি। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, মাথার অংশের খোঁজ চলছে। আপাতত পরিচয় মিলেছে। আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে বলেও জানান পুলিশ।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD