ধামরাইয়ে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করলেন ইয়াসিন ফেরদৌস মুরাদ

আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা আপনাদের নিরাপত্তা দিতে প্রস্তুত
বিজ্ঞাপন
ঢাকার ধামরাইয়ে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সারাদিন তিনি ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এসময় তিনি পুজারী-ভক্ত বৃন্দদের বলেন, আপনারা নির্ভয়ে দুর্গাপূজার উৎসব পালন করবেন। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এ দেশে কোন ধরণের বৈষম্য থাকবে না। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা আপনাদের নিরাপত্তা দিতে প্রস্তুত।
তিনি বলেন, ধর্মীয় সংখ্যালঘু মানেই নিজেকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। এই বাংলাদেশ আপনার-আমার, আমাদের সবার। বাংলাদেশের প্রত্যেক নাগরিক সব ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে, আর এটাই বিএনপির নীতি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সুনীল সাহা, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি খুররম চৌধুরী টুটুল, সহ সভাপতি ইবাদুল হক জাহিদ, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ ফারুক, ধামরাই পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ নাঈম প্রমুখ।
এমএল/







