Logo

পরিচালকের অভিযোগ নিয়ে মুখ খুললেন ববি

profile picture
জনবাণী ডেস্ক
১৮ অক্টোবর, ২০২৪, ০৭:০২
পরিচালকের অভিযোগ নিয়ে মুখ খুললেন ববি
ছবি: সংগৃহীত

এরপর অনেকবার তারা আমার শিডিউল নিয়েও শুটিং করেননি

বিজ্ঞাপন

চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন পরিচালক জয় সরকার। টাকা নিয়েও চলচ্চিত্রে কাজ করেননি বলে ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানের- এমন দাবি এ নির্মাতার। তবে নেপথ্যের ঘটনা নিয়ে মুখ খুলেছেন ববি।

এ প্রসঙ্গে দেশের একটি সংবাদমাধ্যমে অভিনেত্রী বলেন, যে সিনেমার সাইনিং মানি নিয়ে অভিযোগ করছেন তিনি, সেটা করোনার আগের ঘটনা। এরপর অনেকবার তারা আমার শিডিউল নিয়েও শুটিং করেননি। আমি তো শিডিউল ফাঁকা রাখা সত্ত্বেও তারা শুটিং করেননি। সেক্ষেত্রে আমার কী করার আছে?

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিনেত্রী আরও বলেন, এসবের মাঝেই মানুষ পাচারের কথা শোনায় আমি ভয় পেয়ে যাই। বিষয়টি জানতে প্রযোজকের সঙ্গে আলাপও করেছি। তবে পুনরায় চলচ্চিত্রটির জন্য প্রপার ওয়েতে শিডিউল দিলে অবশ্যই কাজটি করবেন বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে পরিচালক জয় বলেন, ৪ লাখ টাকা অগ্রিম নিয়েও ছবিটি করেননি ববি। সে কারণে প্রযোজকের ক্ষতি হয়েছে প্রায় ৩০ লাখ টাকা। বিষয়টি নিয়ে লোক মারফত ববির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও আমাকে কোনো পাত্তা দেননি তিনি। আমি প্রযোজকের সঙ্গে কথা বলেছি। উনি আমাকে ডকুমেন্টস দিলে আমরা ববির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।

বিজ্ঞাপন

এমএল/ 

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD