Logo

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নারীকে গুলি করে হত্যার ঘটনায় প্রেমিককে অস্ত্রসহ গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
৩ ডিসেম্বর, ২০২৪, ০৩:০৬
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নারীকে গুলি করে হত্যার ঘটনায় প্রেমিককে অস্ত্রসহ গ্রেফতার
ছবি: সংগৃহীত

কা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সাহেদা আক্তার (২২) কে গুলি করে হত্যার ঘটনায় প্রেমিক তৌহিদ শেখ তন্ময় (২৩) কে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সাহেদা আক্তার (২২) কে গুলি করে হত্যার ঘটনায় প্রেমিক তৌহিদ শেখ তন্ময় (২৩) কে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (২ ডিসেম্বর) ভোরে বরিশালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  মুন্সিগঞ্জের পুলিশ সুপার শামসুল আলম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তন্ময় ঢাকার ওয়ারী এলাকার মৃত শফিকের ছেলে।জানাগেছে, গত শনিবার সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দোগাছি এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ে এক নারীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসময় ঘটনাস্থল থেকে পাঁচ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়। পরে মুঠোফোনের সূত্র ধরে ওই নারীর নাম সাহেদা বলে জানা যায়। সাহেদা ময়মনসিংহের কোতোয়ালি থানার মৃত মোতালেবে হোসেনের মেয়ে। সে ঢাকায় ওয়ারী এলাকায় পরিবারের সাথে বসবাস করতো এবং একটি শিশুকে স্কুলে আনা নেওয়ার কাজ করতো। শুক্রবার রাত এগারটার দিকে প্রেমিক তৌহিদের ফোন পেয়ে সে বাসা থেকে বের হয়ে আসে। 

ভোরে শ্রীনগর উপজেলার দোগাছি এলাকায় এক্সপ্রেসওয়েতে হাটাহাটি করতে দেখে স্থানীয়রা। পরে সেখান থেকে সাহেদার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। ঘটনায় পরদিন রবিবার নিহতের মা জরিনা বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD