নেতিবাচক চরিত্রে শবনম বুবলী

এবারই প্রথম এমন একটি চরিত্রে পর্দা মাতাতে আসছেন অভিনেত্রী। ছবিটির নাম নাম ‘পিনিক’।
বিজ্ঞাপন
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। ‘বসগিরি’ দিয়ে রুপালি পর্দায় পা রাখেন আলচিত এ অভিনেত্রী ইতোমধ্যে দুই ডজনের মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
বিজ্ঞাপন
তবে এখন পর্যন্ত কোনো সিনেমাতেই নেতিবাচক চরিত্রে দেখা যায়নি বুবলীকে। এবারই প্রথম এমন একটি চরিত্রে পর্দা মাতাতে আসছেন অভিনেত্রী। ছবিটির নাম নাম ‘পিনিক’। এ সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক জাহিদ জুয়েল।
বিজ্ঞাপন
রবিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর পাশেই সিনেমাটির অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে অংশ নেবেন তিনি। সিনেমাটির প্রযোজক শিমুল খান জানান, এমন বুবলীকে এর আগে কেউ দেখেনি। একেবারে নতুন, অন্য রকম একজন। পর্দায় তাঁকে দেখার পর যে কেউ চমকে যাবেন। এমনিতে আমাদের এই ছবির একটি চরিত্র ছাড়া সবগুলোই নেগেটিভ। প্রতিশোধ ও পাল্টা প্রতিশোধের গল্প।’
নভেম্বরে কক্সবাজার ও রামুতে শুরু হয় এ শুটিং। সিনেমায় বুবলীর সঙ্গে জুটি বেঁধেছেন আদর আজাদ। এর আগে ‘তালাশ’ ও ‘লোকাল’ নামে দুটি সিনেমার শুটিং করেছেন দুজনে।
বিজ্ঞাপন
আগামী ২২ ডিসেম্বর ‘পিনিক’র বড় অংশের শুটিং শেষ হবে। এরপর গানের শুটিং দেশের বাইরে করার পরিকল্পনা আছে নির্মাতা জাহিদ জুয়েলের। এটি তার প্রথম সিনেমা। এর আগে নাটক ও বিজ্ঞাপন বানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
পরিচালক জাহিদ জুয়েল জানান, ‘পিনিক’ সাইকো থ্রিলার অ্যাকশন ঘরানার চলচ্চিত্র। আগামী বছরের ঈদুল ফিতরে সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানের।
বিজ্ঞাপন
এসডি/








