Logo

প্রেম থাকলে ভয় তো থাকবেই: সোহিনী সরকার

profile picture
জনবাণী ডেস্ক
১৬ জানুয়ারি, ২০২৫, ০৭:৫৬
প্রেম থাকলে ভয় তো থাকবেই: সোহিনী সরকার
ছবি: সংগৃহীত

একজন আছেন, আরেকজন নেই কিন্তু তাদের মধ্যে যা আছে তা হল প্রেম

বিজ্ঞাপন

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। ২০০৮ সালে টেলিভিশন ধারাবাহিক নাটক ‘রাজপথ’ দিয়ে ছোটপর্দায় যাত্রা শুরু করেন। এরপর ‘রূপকথা নয়’ সিনেমাতে অভিনয়ের মাধ্যমে রঙ্গিনপর্দায় আত্মপ্রকাশ ঘটে। 

নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। এদিকে নির্মাতা দিব্য চ্যাটার্জির পরিচালনায় নতুন চলচ্চিত্র ‘অমর সঙ্গী’তে প্রথমবার জুটি বাঁধলেন বিক্রম চ্যাটার্জি ও সোহিনী সরকার। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ছবির গল্প থেকে জানা যায়, শরীরী হোক বা অশরীরী, তা যেমনই হোক না কেন প্রেম তো প্রেমই। ঠিক যেমনভাবে ছাদে বৃষ্টিতে ভিজে, বাড়ির বিভিন্ন কোনায়, অলিগলিতে প্রেম করে চলেছে ‘অনুরাগ ও জয়ী’। একজন আছেন, আরেকজন নেই কিন্তু তাদের মধ্যে যা আছে তা হল প্রেম।

এদিকে রিলিজ হয়েছে এই ছবির একাধিক গান। ‘অনুরাগ-জয়ী’র অদ্ভুতু প্রেম নিয়ে বিক্রম ও সোহিনীর কথায়, ‘আমরা একে অপরের বন্ধু অনেকদিন থেকেই। এর আগে বিজ্ঞাপনে শুটিং করেছি, নাচও করেছি তবে প্রথমবার জুটি হিসেবে অভিনয় করলাম তাও আবার প্রেমের ছবি এবং সম্পূর্ণ অন্য ধারার প্রেমের ছবি। এই ছবিতে একদিকে যেমন রয়েছে প্রেম, অন্যদিকে আবার ভয়।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তারা আরও বলেন, ‘প্রেম যেখানে, ভয় তো সেখানে থাকবেই। প্রথমে প্রেম থাকে তারপর আস্তে আস্তে ভয় বাড়ে। অদ্ভুতভাবে অনুরাগ ও জয়ীর ক্ষেত্রেও ঠিক তেমনটাই। তবে এমন প্রেম আমরা জীবনে প্রত্যেকেই চাই, হয়ত প্রত্যেকের জীবনে একবার হলেও আসে। প্রত্যেকে এই সিনেমা দেখে নিজেদের জীবনের সঙ্গে মেলাতে পারবেন।’

বিক্রমের কথায়, ‘আমার প্রথম প্রেমের ক্ষেত্রে ছাদ একটা বড় অংশ ছিল।’ সোহিনী বলেন, ‘ছাদ আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, জীবনের বিভিন্ন মুহূর্তের স্মৃতি থাকে ছাদে। ছাদে প্রেম তো অবশ্যই করেছি।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD