Logo

শ্রীপুরে কাভার্ড ভ্যানের চাপায় শ্রমিক নিহত

profile picture
জনবাণী ডেস্ক
২৮ মার্চ, ২০২৫, ০৪:৫৪
শ্রীপুরে কাভার্ড ভ্যানের চাপায় শ্রমিক নিহত
ছবি: সংগৃহীত

জৈনা বাজার এলাকায় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়

বিজ্ঞাপন

গাজীপুরের শ্রীপুরে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ মার্চ ) বেলা পৌনে ২টার দিকে জৈনা বাজার এলাকার শিশুতোষ বিদ্যাঘরের পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত শ্রমিকের নাম মো. জামাল হোসাইন (২৮)। তিনি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কাশিমপুর গ্রামের বাসিন্দা। তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলার পিএ নিট গার্মেন্টসে চাকরি করতেন।

 

বিজ্ঞাপন

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী  জানান, জৈনা বাজার এলাকায় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক মারা যান। এ সময় আশপাশের লোকজন দৌড়ে আসার আগেই ভ্যানটি নিয়ে চালক পালিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ যাওয়া হবে।

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD