Logo

নড়াইলে দেশীয় অস্ত্র-মাদকসহ যুবলীগ নেতা গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
১৩ এপ্রিল, ২০২৫, ২৪:৩০
নড়াইলে দেশীয় অস্ত্র-মাদকসহ যুবলীগ নেতা গ্রেফতার
ছবি: সংগৃহীত

গ্রেফতারকৃত বাবুল মিয়া উপজেলার আড়পাড়া গ্রামের রেজাউল শেখের ছেলে।

বিজ্ঞাপন

নড়াইলের লোহাগড়ায় দেশীয় অস্ত্র-মাদকসহ বাবুল মিয়া (৪৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

বিজ্ঞাপন

শনিবার (১২ এপ্রিল) ভোরে লোহাগড়ার আড়পাড়ায় অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতা করা হয়। গ্রেফতারকৃত বাবুল মিয়া উপজেলার আড়পাড়া গ্রামের রেজাউল শেখের ছেলে।

বিজ্ঞাপন

যৌথ বাহিনী সূত্রে জানা গেছে,লোহাগড়া উপজেলার আড়পাড়ায় ভোরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র-মাদকসহ বাবুল মিয়া নামে একজনকে আটক করা করে যৌথ বাহিনী। এসময় চায়না কুড়াল ২টি, দেশীয় অস্ত্র ২টি, হকি স্টিক ২টি, ধারালো ছুরি ১টি, ভদকা (ম্যাজিক মোমেন্ট) ১ বোতল, গাঁজা ৩৫ গ্রাম, মেগাফোন ১টি ও অবৈধ সিম কার্ড ৪টি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত বাবুলকে লোহাগড়া থানায় হস্থান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আশিকুর রহমান বলেন,দেশীয় অস্ত্র-মাদকসহ বাবুল মিয়া নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD