ফেসবুকে ‘ঢাকা দখলের’ ডাক দিয়ে গ্রেফতার ছাত্রলীগ নেতা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে পোস্ট করার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসাদ মোল্লা (৩০) বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
বিজ্ঞাপন
সোমবার (২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর আসাদ মোল্লা নিজের ফেসবুক অ্যাকাউন্টে আওয়ামী লীগের ঢাকা দখল সংক্রান্ত একটি পোস্ট দেন। এর পরিপ্রেক্ষিতে শনিবার (১ নভেম্বর) রাতে উপজেলার গুঠিয়া বন্দর এলাকা থেকে তাকে আটক করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
খবর পেয়ে উজিরপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আসাদকে নিজেদের হেফাজতে নেয়। এরপর তাকে থানায় নিয়ে যাওয়া হয়। আসাদ মোল্লা উপজেলার তেরদ্রোন এলাকার মৃত মোজাহার মোল্লার ছেলে।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, আসাদ মোল্লার বিরুদ্ধে পুরোনো একটি মামলায় সন্দেহভাজন হিসেবে সংশ্লিষ্টতা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।








