Logo

নাট্য অভিনেতা সিদ্দিককে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ

profile picture
জনবাণী ডেস্ক
৩০ এপ্রিল, ২০২৫, ০৪:৪০
নাট্য অভিনেতা সিদ্দিককে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ
ছবি: সংগৃহীত

পরে তাকে আটক করে থানায় সোপর্দ করে

বিজ্ঞাপন

টিভি নাটকের জনপ্রিয় কমেডি অভিনেতা সিদ্দিকুর রাহমান। তাকে মারধর করে থানায় সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৪টার পরে রাজধানী ঢাকার কাকরাইল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সিদ্দিকের পরনের কাপড়-চোপড় ছিঁড়ে ফেলা হয়। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জানা গেছে, দীর্ঘদিন ধরে পলাতক থাকা সিদ্দিক হঠাৎ নিজ এলাকায় দেখা দিলে ক্ষুব্ধ জনতা তাকে ঘিরে ফেলে। পরে তাকে আটক করে থানায় সোপর্দ করে।

বিজ্ঞাপন

এ বিষয়ে রমনা থানার ডিউটি অফিসার বলেন, স্থানীয় জনগণ সিদ্দিক নামের এক ব্যক্তিকে আটক করে থানায় সোপর্দ করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, সিদ্দিকুর রহমান সিদ্দিক দেশের টেলিভিশন অঙ্গনে একজন পরিচিত মুখ, যিনি বিভিন্ন হাস্যরসাত্মক চরিত্রে অভিনয়ের জন্য জনপ্রিয়তা পেয়েছেন। তবে তার বিরুদ্ধে জুলাই-আগস্ট মাসে সংঘটিত একাধিক সহিংস ও নৃশংস ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

২০১৮ সালের নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিল সে। বিশেষ করে ঢাকা-১৭ উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনে সবার নজর কেড়েছিল অভিনেতা সিদ্দিক। কিন্তু একবারও প্রার্থী হতে পারেনি সিদ্দিক।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD