Logo

শাকিবের সঙ্গে আবারও ছবি পোস্ট করলেন মিষ্টি জান্নাত

profile picture
জনবাণী ডেস্ক
৩ জুলাই, ২০২৫, ০৩:৪১
শাকিবের সঙ্গে আবারও ছবি পোস্ট করলেন মিষ্টি জান্নাত
ছবি: সংগৃহীত

তৃতীয় বিয়ে নিয়ে গত বছর বেশ আলোচনায় ছিলেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান

বিজ্ঞাপন

তৃতীয় বিয়ে নিয়ে গত বছর বেশ আলোচনায় ছিলেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। নায়কের পরিবার বিয়ের জন্য পাত্রী খুঁজছেন এমন খবরও চাউর হয়েছিল তখন। আবারও শাকিবের সঙ্গে ছবি পোস্ট করলেন মিষ্টি জান্নাত নেট দুনিয়া তোলপাড়।

জানা যায়, শাকিবের জন্য খোঁজা হয়েছে এক ডাক্তার পাত্রী। সে থেকেই নেটিজেনদের মাঝে গুঞ্জন শুরু হয় চিত্রনায়িকা ও ডাক্তার মিষ্টি জান্নাতই হয়ত সেই পাত্রী। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিবের সঙ্গে ছবি পোস্ট করেছেন মিষ্টি জান্নাত। যা নিয়ে নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করছেন। শুরু হয়েছে শাকিবের সঙ্গে মিষ্টি জান্নাতের প্রেমের গুঞ্জন।

পোস্ট করা ছবির ক্যাপশনে মিষ্টি জান্নাত লিখেছেন, ‘সেই ১ম বার।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার তিনটি ইমোজি। নেটিজেনদের ধারণা শাকিবের সঙ্গে মিষ্টি জান্নাত প্রেম করছেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে কমেন্ট বক্সে আরফিন শিহাব রিপন লিখেছেন, ‘অনেক সুন্দর লাগছে তোমাদের বিয়ে করে ফেলো তাড়াতাড়ি অনেক শুভকামনা রইল।’ আরেকজনের কথায়, ‘দয়া করে আপনি বিয়ে করেন শাকিবকে সব কথার সমাপ্তি হোক।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে সূচনা করেন রুপালি পর্দার ক্যারিয়ার। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। অভিনেত্রী পরিচয়ের বাইরেও মিষ্টি জান্নাত একজন দন্ত্য চিকিৎসক।

এসআর/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD