Logo

ড্রোন প্রদর্শনী শিখতে চীন যাচ্ছে ১১ বাংলাদেশি: উপদেষ্টা ফারুকী

profile picture
জনবাণী ডেস্ক
১৪ আগস্ট, ২০২৫, ০৬:১২
ড্রোন প্রদর্শনী শিখতে চীন যাচ্ছে ১১ বাংলাদেশি: উপদেষ্টা ফারুকী
ছবি: সংগৃহীত

পুরো সফরটি চীনা দূতাবাসের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে

বিজ্ঞাপন

ড্রোন প্রদর্শনী বা ‘ড্রোন শো’-এর শিল্প ও প্রযুক্তি শিখতে চীনে যাচ্ছেন ১১ জন বাংলাদেশি তরুণ। চীনের দূতাবাসের পৃষ্ঠপোষকতায় এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বতী সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বুধবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বুধবার ফেসবুকের এ পোস্টে উপদেষ্টা ফারুকী বলেন, চীনের সঙ্গে সাংস্কৃতিক সহযোগিতা অব্যাহত রয়েছে। আজ আমরা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলন করেছি। সম্মেলনে আমরা চীনে যাচ্ছেন এমন ১১ তরুণকে সংবর্ধনা দিয়েছি। তারা সেখানে ড্রোন প্রদর্শনীর শিল্প ও প্রযুক্তি শেখার সুযোগ পাবেন। পুরো সফরটি চীনা দূতাবাসের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে। আমাদের তরুণদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ক্রোস্টারস সাংহাইকে ধন্যবাদ।

তিনি আরও লিখেছেন, চীনের সঙ্গে আমাদের সহযোগিতা ঐতিহ্যগতভাবে চলমান। কয়েক সপ্তাহের মধ্যে একদল তরুণ আর্ট রিস্টোরেশন বিষয়ে প্রশিক্ষণের জন্য চীন যাবেন। আমি নিশ্চিত, এই প্রতিভাবান তরুণরা আমাদের প্রখ্যাত চিত্রশিল্পীদের শিল্পকর্ম রিস্টোরেশন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, বাংলাদেশ ও চীন ঐতিহ্য সংরক্ষণ এবং জাদুঘরের ক্ষেত্রেও সহযোগিতা করছে। আশা করি আগামী সরকার আমাদের রেখে যাওয়া কাজ এখান থেকেই এগিয়ে নিয়ে যাবে।

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD