উড্ডয়নের পরপরই বোয়িং বিমানে আগুন

গ্রিসের করফু থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয় একটি বোয়িং ৭৫৭-৩০০ বিমান।
বিজ্ঞাপন
গ্রিসের করফু থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয় একটি বোয়িং ৭৫৭-৩০০ বিমান। জার্মান স্বল্পমূল্যের বিমান সংস্থা কনডর পরিচালিত ফ্লাইটটির ডান দিকের ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যায়। শনিবার (১৬ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে বলে এনডিটিভি জানায়।
বিমানে তখন ২৭৩ জন যাত্রী ও ৮ জন ক্রু ছিলেন। দুশেলডরফগামী ফ্লাইটটি এক ঘণ্টার মধ্যে ইতালির ব্রিন্দিসি বিমানবন্দরে জরুরি অবতরণ করতে সক্ষম হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিমানের ডান পাশ থেকে আতশবাজির মতো আগুন ও ঝলক বের হচ্ছে। ধারণা করা হচ্ছে, পাখির আঘাতের কারণেই ইঞ্জিন বিকল হয়। বিমানবিষয়ক সংবাদমাধ্যম এফএল৩৬০এয়ারোও বিষয়টি নিশ্চিত করেছে।
ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, করফু বিমানবন্দর থেকে উড্ডয়নের ৪৩ মিনিট পর ব্রিন্দিসিতে অবতরণ করে বিমানটি। ইঞ্জিন বিকল হওয়ার পর প্রথমে করফুতে ফেরার চেষ্টা করলেও, পাইলট শেষ পর্যন্ত এক ইঞ্জিন চালিয়ে ব্রিন্দিসিতে জরুরি অবতরণ করেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ঘটনার পর কনডর কর্তৃপক্ষ যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে। ব্রিন্দিসিতে পর্যাপ্ত হোটেল না থাকায় যাত্রীদের রাতটি বিমানবন্দরে কাটাতে হয়। পরদিন তাদের দুশেলডরফে পাঠানো হয়।
বোয়িং ৭৫৭ মডেলটি প্রায় পাঁচ দশক ধরে ব্যবহৃত হয়ে আসছে। যদিও ‘আতারি ফেরারি’ নামে পরিচিত এ মডেলের বিমানে এর আগেও একাধিকবার উড্ডয়নের সময় আগুন লাগার ঘটনা ঘটেছে। গত মাসেই যুক্তরাষ্ট্রে ডেল্টা এয়ারলাইনসের একটি ফ্লাইটে একই ধরনের দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ ছাড়া চলতি বছরের জুনে ভারতের আহমেদাবাদ থেকে উড্ডয়নের পরপরই এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিধ্বস্ত হয়ে বহু প্রাণহানি ঘটে।
এএস








