আলোচিত সেই রইস উদ্দিনের আমন্ত্রণে গ্রামে অপু বিশ্বাস

ওমরাহ শেষে দেশে ফিরে রইস উদ্দিন নিজের বাড়িতে আমন্ত্রণ জানান অপুকে। মঙ্গলবার (১৯ আগস্ট) সেই আমন্ত্রণে সাড়া দিয়ে অপু বিশ্বাস পৌঁছান তার গ্রামের বাড়িতে।
বিজ্ঞাপন
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি কোরবানির হাটে প্রতারণার শিকার হয়ে আলোচনায় এসেছিলেন নাটোরের সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামের বৃদ্ধ রইস উদ্দিন। গরু বিক্রির টাকায় প্রায় সবটিই জাল নোট হাতে পেয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি।
সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে সাড়া দেয় পুরো দেশ। খবরটি নজরে আসে চিত্রনায়িকা অপু বিশ্বাসেরও। মানবিক উদ্যোগ হিসেবে তিনি নিজ খরচে রইস উদ্দিনকে সৌদি আরবে পাঠান পবিত্র ওমরাহ পালন করতে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ওমরাহ শেষে দেশে ফিরে রইস উদ্দিন নিজের বাড়িতে আমন্ত্রণ জানান অপুকে। মঙ্গলবার (১৯ আগস্ট) সেই আমন্ত্রণে সাড়া দিয়ে অপু বিশ্বাস পৌঁছান তার গ্রামের বাড়িতে। এ সময় অপুর ফেসবুক আইডি থেকে একটি লাইভ ভিডিও করা হয়, যেখানে তাকে রইস উদ্দিনের বাড়িতে প্রবেশ করতে দেখা যায়। পাশে ছিলেন স্থানীয়রা ও অপুর কয়েকজন সহযোগী।
লাইভে দেখা যায়, রইস উদ্দিন আন্তরিকভাবে অপুর অভ্যর্থনা জানান। আশপাশের মানুষও অভিনেত্রীকে দেখতে ভিড় করেন। লাইভের ক্যাপশনে অপু লিখেন- “রইস উদ্দিন চাচার সাথে সাক্ষাৎ।”
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অপুর সেই লাইভে অসংখ্য ভক্ত শুভেচ্ছা জানিয়ে মন্তব্য করেন। কেউ লিখেছেন- “ভালোবাসার একটা মানুষ।” আবার কেউ মন্তব্য করেছেন- “আপনাকে অনেক ধন্যবাদ দিদি।”
অনেকে অপুর জন্য দোয়া চেয়ে লেখেন, “আল্লাহ আমাদের প্রিয় অপু বিশ্বাসের সব কষ্ট ও বিপদ দূর করুন।”
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রসঙ্গত, প্রতারণার ঘটনার পর রইস উদ্দিনের পাশে প্রথমে দাঁড়ায় আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন। তাদের সহায়তায় এবং অপুর আর্থিক সহযোগিতায় গত ২৫ জুলাই তিনি ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব রওনা হয়েছিলেন।
এএস








