Logo

১৪ দিনের সফরে কানাডা যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার

profile picture
জনবাণী ডেস্ক
২০ আগস্ট, ২০২৫, ০৭:৪৪
১৪ দিনের সফরে কানাডা যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার
ছবি: সংগৃহীত

কানাডার উদ্দেশ্যে রওনা দেবেন। ফিরবেন ৮ সেপ্টেম্বর

বিজ্ঞাপন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ১৪ দিনের সফরে কানাডা যাচ্ছেন। আগামী মঙ্গলবার (২৬ আগস্ট) প্রবাসীদের ভোটার কার্যক্রম দেখতে কানাডা যাচ্ছেন তিনি। 

নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মো. শাহ আলমের সাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ থেকে বিষয়টি জানা যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অফিস আদেশে বলা হয়, ২৬ আগস্ট সিইসি কানাডার উদ্দেশ্যে রওনা দেবেন। ফিরবেন ৮ সেপ্টেম্বর। তার সঙ্গে যাবেন লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফুল কবির। সিইসি সেখানে ভোটার কার্যক্রম উদ্বোধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণ করবেন।

এদিকে ইসি সচিব আখতার আহমেদ রবিবার (১৭ আগস্ট) জাপান সফরে গিয়েছেন। সেখানে তিনিও ভোটার কার্যক্রম পরিদর্শন করবেন। তিনি ফিরবেন আগামী শনিবরা (২৩ আগস্ট)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, বর্তমানের নয়টি দেশের ১৬টি স্টেশনে দূতাবাসের মাধ্যমে ভোটার কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি। দেশগুলো হলো– সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডা। এসব দেশ থেকে ৫০ হাজারের মতো আবেদন এসেছে।

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD