Logo

‘সে আমার’ শুভেচ্ছা জানিয়ে কীসের ইঙ্গিত দিলেন পরীমনি?

profile picture
জনবাণী ডেস্ক
৩০ আগস্ট, ২০২৫, ০৩:০৯
‘সে আমার’ শুভেচ্ছা জানিয়ে কীসের ইঙ্গিত দিলেন পরীমনি?
ছবি: সংগৃহীত

এই সানগ্লাসটা আমার নয়, কিন্তু সে আমার! সবাইকে শুক্রবারের শুভেচ্ছা

বিজ্ঞাপন

ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পরীমনি বরাবরই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা-সমালোচনায় থাকেন। কখনো প্রেম, কখনো বিয়ে কিংবা বিচ্ছেদ; সব নিয়েই ভক্তদের মাঝে কৌতূহল থাকে। এবারও একটি রহস্যময় ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছে নায়িকার নতুন প্রেমের জল্পনা।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগ ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেন পরীমনি, যেখানে তাকে কালো সানগ্লাস পরে থাকতে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই সানগ্লাসটা আমার নয়, কিন্তু সে আমার! সবাইকে শুক্রবারের শুভেচ্ছা।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আর পরীর এই ক্যাপশন ঘিরেই শুরু হয়েছে আবারও জলঘোলা! ‘সে আমার’ বলতে কার কথা বুঝিয়েছেন পরীমনি— তা নিয়ে কৌতূহল ভক্ত-নেটিজেনদের। ভেবেছেন, নতুন করে আবার প্রেমে পড়েছেন এই অভিনেত্রী! তাই তারা প্রশ্নও করেন, আবার এর জবাবও দেন পরীমনি!

বিজ্ঞাপন

মুস্তাকীম মীম নামের একজন মন্তব্যে জানতে চান, ‘হু ইজ হি?’— উত্তরে পরীমনি হেসে লিখেছেন, ‘আপনি।’ আর পরীর এই জবাবেই হাসির প্রতিক্রিয়া জানান নেটিজেনরা।

বিজ্ঞাপন

অন্য একজন জানতে চান, “আপনার কতজন ‘সে’ লাগে?” জবাবে পরীমনি মজা করে বলেন, ‘আপনি এটা গুনেও শেষ করতে পারবেন না প্রিয়।’

তবে নায়িকার এই রসিকতাপূর্ণ মন্তব্যগুলো বেশ উপভোগ করেছেন অনুরাগীরা। যদিও পরীমনি স্পষ্ট জবাব দেননি— আদতে কার কথা বুঝিয়েছেন পোস্টে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এটাই প্রথমবার নয়। এর আগেও পরীমনি নিজের সম্পর্ক নিয়ে মজার ছলে এমন নানা ইঙ্গিত দিয়েছেন। বর্তমানে পরীমনি তার দুই সন্তান পুণ্য ও প্রিয়মকে নিয়ে স্বামী ছাড়া জীবনযাপন করছেন। এরই মধ্যে নায়িকার প্রেম নিয়ে নানা গুঞ্জন প্রায়ই শোনা গেছে। কখনও সহকর্মী গোলাম হোসেন, আবার কখনো তরুণ শিল্পী শেখ সাদীর সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গেলেও তা গুঞ্জন পর্যন্তই সীমাবদ্ধ ছিলো। এরই মধ্যে তার এই নতুন রহস্যময় পোস্ট ভক্তদের মনে আবার প্রশ্ন তুলল।

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD