Logo

যৌনতা পৃথিবীর সবচেয়ে পবিত্র বিষয় : তামান্না ভাটিয়া

profile picture
জনবাণী ডেস্ক
১ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০৭
যৌনতা পৃথিবীর সবচেয়ে পবিত্র বিষয় : তামান্না ভাটিয়া
ছবি: সংগৃহীত

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া বরাবরই নিজের চিন্তাভাবনা ও অনুভূতি প্রকাশে সাহসী।

বিজ্ঞাপন

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া বরাবরই নিজের চিন্তাভাবনা ও অনুভূতি প্রকাশে সাহসী। অভিনয়, রূপ ও নাচের দক্ষতা দিয়ে যেমন দর্শককে মুগ্ধ করেছেন, তেমনি ব্যক্তিগত জীবন ও সমাজসচেতন মন্তব্যেও বারবার আলোচনায় এসেছেন তিনি।

বিজ্ঞাপন

প্রেম এবং বিচ্ছেদের বিষয়গুলো নিয়ে এই অভিনেত্রী কখনোই গোপনীয়তা বজায় রাখতে চান না, বরং তিনি খোলাখুলি নিজের অনুভূতি প্রকাশ করতেই পছন্দ করেন।

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না যৌনতা নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেন, ‘যৌনতা জীবনের একটি পবিত্র ও অবিচ্ছেদ্য অংশ। অথচ সমাজ এটিকে নোংরা চোখে দেখে। যেসব মানুষ আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না, তারা চায় আপনি নিজের কাজের জন্য লজ্জিত বোধ করুন।’

জনপ্রিয় এই অভিনেত্রী মনে করেন, যৌ ‘নতাকে লজ্জাজনক বা অপরাধ হিসেবে দেখা ভুল ধারণা। তিনি বলেন, “যে মুহূর্তে কেউ আপনাকে লজ্জিত করে, আপনি তখন তার নিয়ন্ত্রণে চলে যান।’

বিজ্ঞাপন

তিনি আরও যোগ করেন, ‘আমরা এমন একটি বিষয় নিয়ে লজ্জিত বোধ করি যা প্রকৃতপক্ষে জীবনের অংশ এবং যার মাধ্যমেই আমাদের অস্তিত্ব নিশ্চিত হয়।’

বিজ্ঞাপন

এই মন্তব্যের পর নেটদুনিয়ায় তামান্নাকে নিয়ে  ব্যাপক আলোচনার ঝড় ওঠেছে। এর আগে গত সপ্তাহে ভারতীয় ক্রিকেটার বিজয় ভার্মার সঙ্গে দীর্ঘ দুই বছর সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলেছিলেন এই অভিনেত্রী। নতুন এই বক্তব্য আবারও তামান্নার সম্পর্কে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD