বড় পর্দায় অভিষেকের অপেক্ষায় প্রভা, ধরা দিলেন নতুনভাবে

দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে ফিরছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।
বিজ্ঞাপন
দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে ফিরছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে এবার চমকপ্রদ একটি নতুন অধ্যায়ের সূচনা করছেন তিনি। প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করছেন প্রভা।
বিজ্ঞাপন
শনিবার (৩০ আগস্ট) গাজীপুরের হোতাপাড়া শুটিং স্পটে দেখা যায় প্রভাকে। ব্লাউজ ছাড়া শাড়িতে, একদল নারীর মাঝে দাঁড়িয়ে থাকা প্রভাকে সহজেই চিনে নিয়েছেন ভক্তরা। তিনি অংশ নিচ্ছেন সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘দেনা পাওনা’-এর শুটিংয়ে।
বিজ্ঞাপন
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে এই ছবিটি নির্মাণ করছেন পরিচালক সাদেক সিদ্দিকী। সিনেমাটিতে প্রভার চরিত্রের নাম নিরুপমা, আর তার বিপরীতে অভিনয় করছেন অভিনেতা মামনুন হাসান ইমন।
শুধু ‘দেনা পাওনা’ নয়, সরকারি অনুদান পাওয়া আরও একটি সিনেমায় যুক্ত হয়েছেন প্রভা। ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’-এর প্রথম লটের শুটিংও শেষ করেছেন তিনি। এতে তার সহশিল্পী এ বি এম সুমন।
বিজ্ঞাপন
নতুন দুটি সিনেমা নিয়ে প্রভা বলেন, ‘অনেক দিন আগেই এই সিনেমা দুটির সঙ্গে যুক্ত হয়েছি। তবে আগেভাগে জানাতে চাইনি পলিটিক্সের ভয়ে। যে কারণে শুটিংয়ে অংশ নিয়েই সুখবরটি সবার সঙ্গে ভাগাভাগি করছি। দুটি সিনেমাতেই নতুন চরিত্রে আমাকে দেখা যাবে। আশা করছি, দর্শকরা দারুণ কিছু পেতে যাচ্ছেন।’
বিজ্ঞাপন
প্রসঙ্গত, ২০২২-২৩ অর্থবছরে ‘দেনা পাওনা’ পেয়েছে ৫৫ লাখ টাকা অনুদান, আর ‘দুই পয়সার মানুষ’ পেয়েছে ৫৮ লাখ টাকা। সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই দুটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
বিজ্ঞাপন
এসডি/
বিজ্ঞাপন








