Logo

নকল রোধে কঠোর হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

profile picture
জেলা প্রতিনিধি
বরিশাল
৭ এপ্রিল, ২০২৬, ১৭:১৯
নকল রোধে কঠোর হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর
ছবি: সংগৃহীত

শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, নতুন আইন কার্যকর হলে কেউ নকল করে পার পাবে না।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ এপ্রিল) এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে বরিশাল অঞ্চলের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়।

শিক্ষামন্ত্রী বলেন, অতীতে প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগ থাকলেও অনেক ক্ষেত্রে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। এ ধরনের অনিয়ম বন্ধে পাবলিক পরীক্ষা আইন, ১৯৮০ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা ইতোমধ্যে মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়েছে এবং শিগগিরই জাতীয় সংসদে তোলা হবে।

বিজ্ঞাপন

তিনি জানান, সংশোধিত আইনে বড় পরিবর্তন আসবে। ডিজিটাল পদ্ধতির মাধ্যমে নকল প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পাবলিক পরীক্ষার সংজ্ঞা সম্প্রসারণ করে চাকরি ও ব্যাংকসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষাকেও এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা খাতে সরকারের অগ্রাধিকার তুলে ধরে তিনি বলেন, এ খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। এটি বাস্তবায়িত হলে শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, শিক্ষা খাতের অবনতির কারণগুলো খতিয়ে দেখা হবে এবং অতীতে নেওয়া বিভিন্ন প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD