Logo

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল, প্রবেশপত্র সংগ্রহ করবেন যেভাবে

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ এপ্রিল, ২০২৬, ১৭:৩৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল, প্রবেশপত্র সংগ্রহ করবেন যেভাবে
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৫ এপ্রিল দেশব্যাপী একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৭ এপ্রিল) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত দিনে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টার এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে স্থাপিত ১৩৮টি কেন্দ্রে প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী এতে অংশগ্রহণের জন্য আবেদন করেছেন।

এদিকে, যেসব প্রার্থী প্রাথমিক আবেদন সম্পন্ন করেছেন, তাদের ১১ এপ্রিল থেকে ২৪ এপ্রিলের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। এজন্য ‘Applicant Login (Honours Login)’ অপশনে প্রবেশ করে নিজ নিজ অ্যাপ্লিকেশন আইডি ও পিন নম্বর ব্যবহার করতে হবে।

বিজ্ঞাপন

পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনাও বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে। পরীক্ষার দিন অবশ্যই নির্ধারিত সময়ের অন্তত ৪৫ মিনিট আগে, অর্থাৎ সকাল ১০টা ১৫ মিনিটের মধ্যে কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে। এছাড়া পরীক্ষা শুরুর অন্তত তিন দিন আগে নিজ নিজ কেন্দ্রের আসন বিন্যাস জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

পরীক্ষার দিন প্রবেশপত্রের পাশাপাশি এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে রাখা বাধ্যতামূলক। একই সঙ্গে প্রবেশপত্রে উল্লেখিত সব নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, নির্ধারিত সময়সূচি ও নির্দেশনা মেনে চললে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD